বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
ভোট ঘোষণার পর প্রচারে কংগ্রেস-বিজেপি, দিল্লিতে দলের দপ্তরে টিকিট প্রত্যাশীদের ভিড়
PB | ১০ অক্টোবর ২০২৩ ২২ : ৪৫Rishi Sahu
নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রদেশের শাহদলে প্রথম জনসভা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সভা থেকে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও বেকারি ও রাজ্যে বেড়ে চলা অপরাধের ইস্যুতে নিশানা করেন রাহুল। সভায় বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির লেখা একটি বইয়ের কথা উল্লেখ করে বলেন, গুজরাট নয়, বিজেপি -আরএসএসের প্রকৃত গবেষণাগার মধ্যপ্রদেশ। বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘মধ্যপ্রদেশ গত ১৮ বছর ধরে কৃষক আত্মহত্যা, বেলাগাম দুর্নীতি এবং আদিবাসীদের অপমানের বোঝা বহন করে চলছে। কিন্তু আর নয়, আসন্ন নির্বাচনে মধ্যপ্রদেশের মানুষ বিজেপি সরকারকে উপযুক্ত জবাব দেবে।’ রাহুল অভিযোগ করেন, মধ্যপ্রদেশে আরএসএস-বিজেপির গবেষণাগারে মৃত মানুষের চিকিৎসা করা হয়! মহাকাল করিডর থেকে শিব জির থেকেও চুরি করা হয়। মিড-ডে মিলের টাকা চুরি হয়ে যায়। ব্যাপম কেলেঙ্কারি হয়, এমবিবিএসের আসন বেঁচে দেওয়া হয়। পাটওয়ারি নিয়োগ পেতে ১৫ লক্ষ ঘুষ দিতে হয়। প্রতিদিন ৩ কৃষক আত্মহত্যা করে মধ্যপ্রদেশে। বিজেপির এক নেতা আদিবাসীর উপর প্রস্রাব করে দিয়েছে। এদিনও তিনি জাতভিত্তিক জনগণনার দাবি জোরাল করেছেন সভায়।
এদিকে, ২০০ আসনের রাজস্থান বিধানসভার ভোটের জন্য সোমবার প্রথম দফায় ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে রয়েছেন সাত জন লোকসভা সাংসদ। কংগ্রেসের এখনও কোনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। কংগ্রেসের প্রার্থী তালিকা আগামী সপ্তাহেই সামনে আসবে বলে দলীয় সূত্রে খবর। এদিনই দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরেই চূড়ান্ত হবে তালিকা। ১৮ অক্টোবরের মধ্যে তালিকা চলে আসবে। রাজস্থান কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গৌরব গগৈ কংগ্রেস দপ্তরে এদিন বলেন, ‘শিগগিরই প্রার্থী ঘোষণা হবে। আগামী সপ্তাহেই বসবে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক।’ কংগ্রেস নেতা দাবি করেন, ‘রাজস্থানে বিজেপির তালিকা সামনে আসার পরেই বিজেপিতে কোন্দল শুরু হয়ে গেছে। রাজ্যে এবার দীর্ঘদিনের ধারা বদলে যাবে। ফের ক্ষমতায় ফিরবে কংগ্রেস।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?