শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

local train cancelled

কলকাতা | সপ্তাহান্তে এই শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা 

Rajat Bose | ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বনগাঁ শাখায় সপ্তাহান্তে বাতিল থাকবে একাধিক ট্রেন। রেল সূত্রে জানা গেছে, বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজ হবে। আর তাই সপ্তাহান্তে শিয়ালদহ–বনগাঁ শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।


রেল সূত্রে খবর, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজে কাজ হবে। শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত কাজ চলবে। সেই কারণে বাতিল করা হয়েছে ৩৮ টি লোকাল ট্রেন। এর ফলে শনিবার রাতে আপ ও ডাউনে দু’‌জোড়া করে শিয়ালদহ–বনগাঁ লোকাল বাতিল থাকবে। আর শিয়ালদহ–হাসনাবাদ লাইনে একটি করে আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। আর রবিবার বাতিল থাকবে বনগাঁ–শিয়ালদহ লাইনে চার জোড়া করে আপ ও ডাউন লোকাল। হাসনাবাদ–শিয়ালদহ লাইনে দু’‌জোড়া করে আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। বাতিল থাকবে আপ ও ডাউনে দু’‌জোড়া শিয়ালদহ–দত্তপুকুর লোকাল। এছাড়া বাতিল থাকবে ডাউন বনগাঁ–মাঝেরহাট লোকাল। বাতিল থাকবে লক্ষ্ণীকান্তপুর–নামখানা লাইনে একটি করে আপ ও ডাউন লোকাল। এছাড়া একটি করে আপ ও ডাউন মাঝেরহাট–লক্ষ্ণীকান্তপুর লোকাল। আপ ও ডাউনে একটি করে হাবড়া–শিয়ালদহ লোকাল, বিবাদি বাগ–কৃষ্ণনগর সিটি লোকাল, আপ ও ডাউনে মাঝেরহাট–মধ্যমগ্রাম লোকাল, মাঝেরহাট–বারাসত লোকাল, একটি বারাসত–বনগাঁ লোকাল, পাঁচটি বারাসত–শিয়ালদহ লোকাল, বারাসত–দত্তপুকুর লোকাল ও দত্তপুকুর–শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। ঘুরপথে চলবে একাধিক ট্রেন।  

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া