শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লির বাম রাজনীতিতে তিনি ছিলেন নক্ষত্র, ইয়েচুরির মৃত্যুতে শোক মমতা-রাহুলের

Riya Patra | ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ২৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাম রাজনীতির এক অধ্যায়ের অবসান। প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার দিল্লি এইমস-এ প্রয়াত হন বর্ষীয়ান বাম নেতা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন বর্ষীয়ান বাম নেতা। তারপরেই সমাজমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, বর্ষীয়ান নেতার মৃত্যু জাতীয় রাজনীতিতে এক বড় ক্ষতি। পরিবার, স্বজনদের সমবেদনা জানিয়েছেন মমতা।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি লিখেছেন, তাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ায় নানা সময়ে বিরোধ হয়েছে, তবে গত কয়েকবছরে বেশকিছু বিরোধী বৈঠকে তাঁর সঙ্গে আলাপ করার সৌভাগ্য হয়েছে। অভিষেক লিখেছেন, ‘তাঁর সরলতা, জননীতি সম্পর্কে গভীর উপলব্ধি এবং সংসদীয় বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি ছিল অসাধারণ।‘


নিজেদের দীর্ঘ সময়ের নানা বিষয়ের কথোপকথন মনে পড়বে, সীতারাম-প্রয়াণে তেমনটাই লিখেছেন রাহুল গান্ধী। প্রিয় কমরেডকে বিদায় জানিয়েছেন মানিক সরকার।

দিল্লি এইমস-এ দেহ দান করা হবে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। সিপিএম-এর সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী ৭ দিন রাজ্যের দলীয় কার্যালয়গুলিতে দলের পতাকা অর্ধনিমিত থাকবে, হবে শোকমিছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া