সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ০০Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: বিকেলের জলখাবারে অন্যতম হিট জুটি চায়ের সঙ্গে সিঙাড়া। পেট ভরাতে মুখরোচক এই খাবারের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু দোকান থেকে কেনা সিঙাড়া ভেঙে মুখে দিতে গিয়ে যদি পাওয়া যায় ‘ব্যাঙের ঠ্যাং’। এই অভিযোগ উঠে আসছে গাজিয়াবাদ থেকে। সেখানকার এক মিষ্টির দোকানকে কেন্দ্র করে শোরগোল।
অভিযোগ, ওই মিষ্টির দোকান থেকে কেনা সিঙারায় মিলেছে ব্যাঙের ঠ্যাং। এহেন খবর প্রকাশ্যে আসতেই বে়ড়েছে উদ্বেগ। জানা গিয়েছে, ইন্দিরাপুরমের ওই মিষ্টির দোকান থেকে সিঙাড়া কিনেছিলেন এক ক্রেতা। সিঙ্গারা ভেঙে মুখে দিতে গিয়েই যত বিপত্তি। মুখরোচক ওই খাবারের মধ্যে কালো রংয়ের একটি বস্তু দেখতে পান ওই ক্রেতা। অভিযোগ, সিঙাড়ার মধ্যে ওই কালো বস্তটি ব্যাঙের ঠ্যাং। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই দোকানে।
অভিযাগকারীর পাশাপাশি মালিক ও কর্মীদের ঘিরে ধরেন মিষ্টি কিনতে আসা বাকি ক্রেতারা। সাধারণ মানুষের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় বিক্রেতাকে। সিঙাড়ায় থাকা ওই কালো বস্তু আদৌও ব্যাঙের ঠ্যাং কি না, তা সঠিকভাবে না জানা যায়নি। তবে খাবারে অস্বাস্থ্যকর এবং অপ্রয়োজনীয় বস্তু থাকার দায়ে বেকায়দায় পড়েছেন দোকান মালিক। দোকান ঝাঁ-চকচকে হলেও গাজিয়াবাদের ওই মিষ্টির দোকানের খাবার স্বাস্থ্যসম্মত বিধি মেনে তৈরি হয় না। এমন অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করতে ওই দোকান থে্কে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।
দেশের বহু মানুষকেই পেশাগত বা নানা কারণে রাস্তার খাবারে খেতে হয়। পাশাপাশি নিছক মনোরঞ্জন বা অবসরযাপনের জন্যও স্ট্রিটফুড বিশেষ জনপ্রিয়। কলকাতা, মুম্বই সহ দেশের অন্যান্য জায়গার বিশেষ বিশেষ স্ট্রিট ফুডের খ্যাতি রয়েছে বিদেশেও। সম্প্রতি বারবার প্রশ্নের মুখে পড়ছে সেই স্ট্রিটফুড বা দোকান থেকে কেনা মুখরোচক খাবারের গুণগত মান। কখনও অভিযোগ আইসক্রিমে পাওয়া যাচ্ছে মানুষের আঙুল। আবারও কখনও দাবি চকলেট সিরাপের বোতলে পাওয়া যাচ্ছে ইদুরের দেহ। কখনও ডালে মৃত আরশোলা ভাসছে বলে অভিযোগ। এবার গাজিয়াবাদের এই অভিযোগ। যা রীতিমতো আতঙ্কের। খাদ্যের গুণগত মান নিয়ে একের পর এক এই ধরনের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে দেশের আম জনতারও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?