রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০ : ৫৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এগিয়েছে। সভ্যতার অগ্রগতি হয়েছে। জঙ্গল থেকে মানুষ বাড়ি বানিয়েছে, প্রযুক্তিগত ক্ষেত্রে উন্নতি করেছে। তবুও সমাজের কিছু অংশ আছে যারা তাদের পুরানো রীতিনীতি ও ঐতিহ্যকে আকড়ে বাঁচতে পছন্দ করে। প্রযুক্তি থেকে তারা শতযোজন দূরে।
প্রযুক্তি মানুষের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে, তা তারা জানে না। এরা উদ্ভাবন করেনি প্রযুক্তির, আপন করে নেয়নি তাকে। এখনও পড়ে আছে কেবল তাদের পুরানো রীতিনীতি এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে। এদের নিয়ে আলোচনাও কম করা হয়। হয়ত এরকম অনেক প্রজাতির সন্ধান সভ্য জগতের মানুষের কাছেও নেই।
আজ কথা বলব সেন্টিনেলিজ উপজাতিকে নিয়ে। এই জনগোষ্ঠী দক্ষিণ এশীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। এরা বঙ্গোপসাগরের তীরে আন্দামান দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে বসবাস করে। এই জাতি বহির্জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করে না, এমনকী আধুনিক সমাজের সঙ্গে মিশে যেতেও মারাত্মক অপছন্দ তাদের। জঙ্গলে নিভৃতে বসবাস করতে ভালোবাসে তারা। যে দ্বীপে এরা থাকে সেই দ্বীপটি লম্বায় পাঁচ মাইল আর চওড়ায় সাড়ে চার মাইল। এই দ্বীপে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। দ্বীপের চারপাশে নৌবাহিনী টহল দেয়। বনে ঘুরে শিকার করে এবং জল থেকে মাছ ধরে খায় এই প্রজাতি। এই উপজাতির মহিলারা কোমরে, ঘাড়ে এবং মাথায় ফেট্টি বাঁধেন এবং পুরুষেরা লতাপাতা দিয়ে কোমরে বেল্ট ও গলায় হার পরেন। বিদেশী দেখলেই তারা তীর ছুড়ে আক্রমণ করত। ১৭৭১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ প্রথম এদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করে। ব্যর্থ হয়। পরপর কয়েকবার তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে গেলে প্রাণ হারাতে হয় অনেককে।
এদের সম্পর্কে একটি চমৎকার তথ্য জানা যায়, এরা নাকি বালতি পছন্দ করে। হ্যাঁ ঠিকই শুনছেন। বিশেষ করে, লাল বালতি। প্রত্নতাত্ত্বিকদের একটি দল একবার দ্বীপে ঢুকতে গেলে প্রাচীন ওই গোষ্ঠী তীর ছুঁড়ে গুলি করেনি। দ্বীপের তুলনামূলকভাবে কাছাকাছি ওই দল পৌঁছতে সক্ষম হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা তখন প্রচুর শূকর আর লাল এবং সবুজ রঙের বালতি উপহার দিয়েছিল। দেখা যায়, সেন্টিনেলিজ উপজাতিরা লাল বালতিগুলো নিয়ে গেলেও সবুজগুলো তীরে ফেলে রেখে গিয়েছিল। সঙ্গে শুয়োরগুলিকে তীরেই কবর দিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?