শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

ক্লাসরুমে এক সহপাঠীর জন্মদিন পালন করছিল বেশ কয়েকজন পড়ুয়া। সেখানে ছাত্রীরা মদ্যপান করে বলে অভিযোগ।

দেশ | সরকারি স্কুলে বসেই মদ্যপান ছাত্রীদের, অভিযোগ ঘিরে তুমুল শোরগোল

Moumita Basak | ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০ : ২২Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক:  ছত্তিশগড়ে সরকারি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। সরকারি স্কুলে বসে ছাত্রীদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ উঠল। সেই অভিযোগকে ঘিরেই তুমুল বিতর্ক।

 

যাবতীয় অভিযোগ মাস্তুরা এলাকার ভাটচৌরা গ্রামের এক সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে। সম্প্রতি ওই সরকারি বিদ্যালয়ের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন)। অভিযোগ, সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই সরকারি স্কুলে বসেই মদ্যপান করছে কয়েকজন ছাত্রী। ঠান্ডা পানীয়র সঙ্গে ছাত্রীরা মদ খেয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে রাজ্যজুড়ে।

 

ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে ছত্তিশগড় সরকার। সূত্রের খবর, গত ২৯ জুলাই স্কুলের একটি ক্লাসরুমে এক সহপাঠীর জন্মদিন পালন করছিল বেশ কয়েকজন পড়ুয়া। সেখানে নরম পানীয়র সঙ্গে ছাত্রীরা মদ্যপান করে বলে অভিযোগ। সেইসময় সেই দৃশ্যর ভিডিও করে অন্য কোনও এক ছাত্রীরা। পরে সেই ভিডিওই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এদিকে সরকারি স্কুলে ছাত্রীদের মদ্যপানের অভিযোগের খবর প্রকাশিত হতেই স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাজ্য শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

 

বিষয়টিকে সামনে রেখে কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষা দপ্তর। অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। অভিযোগ যাচাই করতে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী কমিটির সদস্যরা। রেকর্ড করা হয়েছে বয়ানও। জেলা শিক্ষা দপ্তরের তরফে দাবি, পড়ুয়ারা তিন সদস্যের কমিটিকে জানিয়েছে, তারা ওইদিন মদ্যপান করেনি। নিছকই মজা করার জন্য মদের বোতল হাতে নিয়েছিল তারা।

 

তবে পরবর্তী সময়ে স্কুলে যাতে এই ধরনের কোনও অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতেও ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে শিক্ষা দপ্তরের তরফে। জানা গিয়েছে, ওই সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নোটিশ পাঠানো হবে অভিযুক্ত ছাত্রীদের অভিভাবকদেরও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া