বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Rajasthan Congress: ভোটমুখী রাজস্থানে ইশতিহার প্রকাশ কংগ্রেসের

Riya Patra | ২১ নভেম্বর ২০২৩ ১৩ : ১৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান সহ দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া চলছে। ৫ রাজ্যের ভোট শেষে গণনা ডিসেম্বরের একেবারে শুরুতে। স্বাভাবিক ভাবেই ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের ভোট বড় ফ্যাক্টর। আর সেকথা মাথায় রেখেই বিজেপি-কংগ্রেস সহ সকল রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরছে ইশতিহার। ভোটমুখী রাজস্থানে কংগ্রেসের ইশতিহার প্রকাশ্যে আসার পর থেকেই ওয়াকিবহাল মহলের মতে, রাজস্থানে কংগ্রেস একেবারে কল্পতরু। রাজস্থানেও কংগ্রেস প্রথমেই রাখছে  জাতিগত জনগণনাকে। ইতিমদহ্যে এই প্রসঙ্গে কংগ্রেস নেতারা বারবার সুর চড়িয়েছেন। রাজস্থানে কংগ্রেস জানিয়েছে, ক্ষমতায় ফিরলেই করা হবে  জাতিগত জনগণনা। তার সঙ্গেই একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির। তাতে রয়েছে কৃষকদের জন্য ভাবনা, রয়েছে মরুরাজ্যের যুবকদের কর্মসংস্থানের প্রসঙ্গ। সকলের বাসস্থান প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে তাদের পরিকল্পনার কথা। বলা হয়েছে , আবাসন অধিকার আইনে সকলকে দেওয়া হবে আবাসন। এছাড়াও,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার কথা এবং সে রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নের কথাও ইশতিহারে বলেছে কংগ্রেস। চিরঞ্জীবী স্বাস্থ্য বিমা ২৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫০ লক্ষ করা হবে বলেও জানানানো হয়েছে ইশতিহারে। উল্লেখ্য, পাইলট-গেহলট দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ভোটমুখী রাজস্থানে কংগ্রেস শিবির একত্রের বার্তা দিয়েছে, নিজেদের ক্ষমতা মরুরাজ্যে পুনরায় ধরে রাখতে মরিয়া হাত শিবির।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া