শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ২৯Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: অ্যালকোহলের অনেক দুর্নাম। কেউ বলেন, মদ্যপান করলেই নানা অসুস্থতা দেখা দেবে। কেউ আবার কাজের ক্ষমতা কমে যাওয়ার ভয় পান। কিন্তু যে কথাটি সবচেয়ে বেশি শোনা যায়, তা হল মদ্যপান করলে ওজন বেড়ে যাওয়া। কিন্তু সত্যি কি এমনটা হয়? বর্তমানে বিশেষজ্ঞরা কিন্তু খানিকটা অন্য কথা বলছেন।
আসলে মদের মধ্যে রয়েছে প্রচুর ক্যালোরি। এছাড়া বেশিরভাগ মানুষই মদের সঙ্গে ভাজাভুজি খান। সঙ্গে থাকে সোডা ওয়াটার। আর এই ধরনের খাবার ওজন বাড়ানোর জন্য আদর্শ। তাই অতিরিক্ত মদ্যপান করলে ওজন বাড়বেই। তবে বর্তমান বেশ কিছু গবেষণা বলছে, কম পরিমাণে মদ খেলে এই আশঙ্কা প্রায় থাকে না। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিমিত মদ্যপান করলে তেমন কোনও চিন্তার কারণ নেই। ওজন কমানোর ডায়েটেও তেমন প্রভাব পড়ে না। তবে নিয়মিত মদ্যপান করলে হতে পারে পেট ফেঁপে যাওয়ার সমস্যা। অর্থাৎ পেটে বায়ুও জমতে পারে।
গবেষণায় দেখা গেছে, সপ্তাহে একদিন মদের একটি ছোট পেগ খাওয়া যেতে পারে। তবে এর থেকে বেশি নয়। বিয়ার খেলেও তা হবে পরিমাণে কম। একটি ছোট গ্লাসে ওয়াইনও খেতে পারেন। তবে যে ধরনের অ্যালকোহলই খান না কেন, তার সঙ্গে কোনও ভাজা খাবার খাওয়া চলবে না। মেশানো যাবে না কোল্ড ড্রিংকস কিংবা অন্য কোনও সুগার মিশ্রিত পানীয়।
মনে রাখবেন, সার্বিকভাবে মদ্যপান করা শরীরের পক্ষে ভাল নয়। তারপরও যদি মন চায়, তাহলে অল্পতেই সন্তুষ্ট থাকুন। তবে ডায়াবিটিস, হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, গ্যাসট্রিক ইত্যাদি সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়াও মদ্যপান নৈব নৈব চ! একইসঙ্গে মদ্যপানের পরদিন বেশ কয়েকটি নিয়ম মানলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। যেমন ক্যালোরি ঝরানোর জন্য অবশ্যই ব্যায়াম করুন। শরীরকে ডিটক্স করতে লেবু, পুদিনাপাতার রস খেতে পারেন। মদ্যপান করলে শরীরের জল শুষে নেয়। তাই পরের দিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ডিহাইড্রেশন থেকে বাঁচতে খেতে পারেন ওআরএস। পরদিন খাবার ব্যাপারে সচেতন থাকুন। এক থেকে দুটি কলা খেতে পারেন। কারণ কলায় থাকা পটাশিয়াম শরীরের জন্য খুবই জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?