রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

আমরা যা খেতে ভালোবাসি, তা যদি পবিত্র মনে পরিচ্ছন্ন উপায় স্বাস্থ্যবিধি মেনে রান্না করা যায়। তবে সেই পুষ্টিকর খাবার ঈশ্বরকেও নৈবেদ্য হিসেবে দেওয়া যায়।

দেশ | লাড্ডু বা মিষ্টি নয়, ভারতের এই মন্দিরের প্রসাদেই রয়েছে বড় চমক

Moumita Basak | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ৫১Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে পুজো দিলেই প্রসাদ হিসেবে হাতে আসবে ব্রাউনি আর বা্র্গার। অবাক হচ্ছেন? এই তথ্য অক্ষরে অক্ষরে সত্য। নিয়মটি চালু রয়েছে ভারতেরই এক মন্দিরে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে দক্ষিণ ভারতের এক মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় ব্রাউনি।

 

দক্ষিণী সংস্কৃতি অনুযায়ী দেবতার ভোগ হিসেবে মিষ্টি, পোঙ্গল নিবেদনের রীতি রয়েছে। তামিলনাড়ুতেও এই নৈবেদ্য দেওয়ার রীতি বহুল প্রচলিত। তবে ব্যতিক্রম দেখা যায় তামিলনাড়ুর পদাপ্পায়ের জয় দুর্গা পীঠম মন্দিরে। এই মন্দিরের রান্নাঘরেই নৈবেদ্য হিসেবে তৈরি হয় স্যান্ডউইচ, বার্গার, ব্রাউনি। যা পুজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় ভক্তদের।

 

শুধুমাত্র প্রসাদের দিক থেকেই যে এই মন্দির কর্তৃপক্ষ আধুনিক চিন্তাধারা পোষণ করে, তা কিন্তু নয়। মন্দিরের সমস্ত ব্যবস্থাপনাই অত্যন্ত পরিচ্ছন্ন এবং শৃঙ্খলায় আবদ্ধ। এই মন্দিরে পুজো দিতে গেলে প্রত্যেক দর্শণার্থীকেই মানতে হবে নিয়ম। এই দেবালয়ে প্রসাদের প্যাকেট সংগ্রহের জন্য ভেন্ডিং মেশিন থেকে প্রথমে টোকেন সংগ্রহ করতে হবে। তারপরেই মিলবে ভোগ।

 

একইসঙ্গে ভক্তদের জন্মদিনে উপহার হিসেবে কেক পাঠানোর রীতি প্রচলিত রয়েছে মন্দিরে। সব ধরনের প্রসাদের বাক্সেই উল্লেখ করা থাকে মেয়াদউত্তীর্ণ তারিখ। কিন্তু কেন এই অভিনব ভাবনাচিন্তা? মন্দিরে অন্যতম উদ্যোক্তা ভেষজ ক্যান্সার বিশেষজ্ঞ কে শ্রীধর জানান, আমরা যা খেতে ভালোবাসি, তা যদি পবিত্র মনে পরিচ্ছন্ন উপায় স্বাস্থ্যবিধি মেনে রান্না করা যায়। তবে সেই পুষ্টিকর খাবার ঈশ্বরকেও নৈবেদ্য হিসেবে দেওয়া যায়। সেইক্ষেত্রে চিরাচরিত রীতির বাইরে ভোগ হলেও ক্ষতি নেই। সেই ভাবনা থেকে গোটা পরিকল্পনা করা হয়েছে। এই মন্দিরে ডেসার্ট বা ব্রাউনি প্রসাদ ভক্তদেরও মধ্যেও সমাদৃত হয়েছে।

 

ভিন্ন প্রসাদ বিতরণের রীতি জনপ্রিয় স্থানীয়দের মধ্যেও। তিনি আরও জানান, তারা ভক্তদের জন্ম তারিখ ও ঠিকানা নথিভুক্ত করে রাখেন। পরবর্তী সময়ে জন্মদিনে নির্দিষ্ট ভক্তের বাড়িতে পৌঁছে যায় কেক। শুভদিনে মন্দির থেকে কেক পাঠানোর রীতি হৃদয় ছুঁয়ে যায় ভক্তদেরও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া