শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কংগ্রেসে যোগদানের পরই ভিনেশের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ

Sumit | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ৩৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ সরণ সিং দাবি করলেন কংগ্রেস দল তাঁর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল। ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করেছেন ভিনেশ ফোগত। তিনি আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন এমনটাও প্রায় পাকা হয়ে গিয়েছে। এরপরই ফের একবার গলা তুলে সুর চড়ালেন ব্রিজভূষণ।

 

তিনি আরও বলেন, অলিম্পিক্সে যে ফল ভিনেশের হয়েছে তা ঈশ্বর দ্বারা নির্ধারিত হয়েছে। ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদাই সামনের সারিতে ছিলেন। এরফলই ভোগ করতে হয়েছিল ব্রিজভূষণকে। জাতীয় কুস্তি দলের প্রধানের পদ থেকে শুধু অপসারণ নয়, চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়নি।

 

এদিন বিজেপির এই প্রাক্তন সাংসদ বলেন, যখন তাঁর বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হয়েছিল তিনি জানতেন এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে। বর্তমানে সেই সত্যি সামনে চলে এল। যেভাবে নারী নির্যাতনের সঙ্গে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল তার পিছনে রাজনৈতিক হাত ছিল। এই গল্পের প্রধান লেখক ছিল কংগ্রেস শিবির। তাঁকে বলতে শোনা গেল, ভিনেশ ফোগতের কাছে জানতে চাই, কোনও খেলোয়াড় কি একদিনে দুটো ক্যাটাগরিতে ট্রায়াল দিতে পারে?

 

তাঁর দাবি,ওজন নেওয়ার পর পাঁচঘণ্টা পর্যন্ত সেই ট্রায়াল থমকে রাখা যায়? আপনি কুস্তিতে জিততে পারেননি। কিন্তু সেখানে আপনি প্রতারণা করে পৌঁছেছিলেন। ঈশ্বর শাস্তি দিয়েছেন আপনাকে। ভিনেশের অলিম্পিকে যাওয়ারই যোগ্যতা ছিল না। যাঁর কাছে ট্রায়ালে হেরেছিলেন, তাঁর জায়গা দখল করে অলিম্পিকে যান ঝামেলা পাকিয়ে। তাই যা হয়েছে ঠিকই হয়েছে। ওঁর এটাই প্রাপ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া