শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | WOLF ATTACK: নরখাদকের হামলায় তটস্থ উত্তরপ্রদেশ, নিশানায় কারা?

Sumit | ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ১৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে নেকড়ের হানা। বাড়ির বাইরে আট বছরের এক শিশু খেলা করছিল। হঠাৎই নেকড়ে এসে হামলা করে তাঁর উপর। হামলার জেরে জখম হয়েছে শিশুটি। তাঁর মুখে গুরুতর আঘাত লেগেছে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে। বিগত দুমাস ধরে উত্তরপ্রদেশের বাহারিচে নেকড়ের হামলায় আটজনের মৃত্যু ঘটেছে।

 

এই আটজনের মধ্যে সাতজনই শিশু বলেই খবর। পাশাপাশি আরও ৩৬ জন মানুষ নেকড়ের অতর্কিত হামলার শিকার হয়েছেন। কখনও দল বেঁধে, আবার কখনও বা একলাই শিকার করতে বেরিয়ে পড়ছে নেকড়ের দল। জানা গিয়েছে যে শিশুটি আহত হয়েছে সে নিজের বাড়ির সামনেই খেলা করছিল। এরপরই তাঁর উপর হামলা করে নেকড়েটি।

 

নেকড়ের হামলার জেরে চিৎকার করে ওঠে শিশুটি। আশেপাশের বাড়ির মানুষজন এসে পড়তেই সেখান থেকে পালিয়ে যায় নেকড়েটি। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটিকে পিছন দিক থেকে হামলা করে নেকড়েটি। শিশুটির ঘাড়ের বেশ কয়েকটি অংশে সেলাই হয়েছে। বর্তমানে সে কিছুটি স্থিতিশীল। নেকড়ের হামলায় জখমদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই চারটি নেকড়েকে ধরা হয়েছে। কিন্তু এরা কেউ নরখাদক তালিকায় নয়। এলাকার বেশ কয়েকটি অংশে নেকড়ে ধরতে সেন্সর ধরা হয়েছে।

 

পাশাপাশি ড্রোন উড়িয়েও নেকড়ে ধরার কাজ করছে প্রশাসন। গোটা এলাকায় প্রায় একশোর বেশি মানুষকে নেকড়ে মোকাবিলায় প্রচারে নামানো হয়েছে। বন দপ্তরের কর্মীরা তিনটি দলে ভাগ হয়ে অভিযানে নেমেছে। তাঁদের মধ্যে নজন শুটার এবং ১৬৫ জন অফিসার দিনরাত এক করে নেকড়ে ধরার কাজে নেমেছে। এমনকি দেরাদুন থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে নেকড়ে ধরার কাজ করা হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া