রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৫৩Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: মেলেনি অ্যাম্বুল্যান্স। পয়সার অভাবে শববাহী গাড়ির ব্যবস্থাও করতে পারেননি বাবা-মা। তাঁদের সাহায্য করতে কেউ এগিয়েও আসেনি। তাই দুই সন্তানের নিথর দেহ কাঁধে নিয়েই হাসপাতাল থেকে বাড়ির পথে হাঁটছেন বাবা-মা। মহারাষ্ট্রের গাদচিরোলিতে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ।
জানা গিয়েছে, দুই পুত্র সন্তানের দেহ কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাড়ি ফেরেন ওই দম্পতি। গোটা ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। দশ বছরের কম বয়সের ওই দুই নাবালক বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। জ্বরে ভুগছিল ওই অজ্ঞাতপরিচয় দম্পতির দুই সন্তান। সামর্থ্য না থাকায় সময়মতো সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারেনি বাবা-মা। দুই নাবালকেরই অবস্থার অবনতি হয়। এবং এক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়ে দুই শিশুই।
এরপর মৃত সন্তানদের গাদচিরোলির গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি অক্ষম বাবা-মা। তাঁরা পায়নি শববাহী গাড়িও। অগত্যা মৃত সন্তানদের কাঁধে নিয়ে বনের বৃষ্টিভেজা কাদামাখা পথ পায় হেঁটেই বাড়ি ফিরতে বাধ্য হন ওই দম্পতি। বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে এই মর্মান্তিক দৃশ্য।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। শাসকদলকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতার বক্তব্য, প্রতিদিনই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের উন্নয়ন কীভাবে হতে পারে সেই বক্তব্য রাখেন শিন্ডে সরকারের প্রতিনিধিরা। রাজ্যের উন্নয়নে পরিকল্পনা প্রকাশ করেন মহায়ুতি জোটসঙ্গীরাও। তাঁদের একবার বাস্তবে মাটিতে নেমে খতিয়ে দেখা উচিত যে গাদচিরোলির মানুষরা কীভাবে জীনযাপন করছেন এবং মৃত্যু মুখোমুখি হচ্ছেন।
বিগতদিনেও বিজেপি শাসিত মহারাষ্ট্রে মর্মান্তিক কিছু ঘটনা খবরের শিরোনামে এসেছে। সেইরকমই একটি ঘটনা উদাহরণ হিসেবে সামনে এনেছেন বিরোধী দলনেতা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সময়মতো অ্যাম্বুলেন্স না আসায় বাড়িতেই মৃত সন্তান প্রসব করেন এক আদিবাসী মহিলা। দুটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের অপর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীও দলনেতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?