রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura : ত্রিপুরায় শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, দুই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর কেন্দ্রের

Sumit | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩ : ১৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী  মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বুধবার নয় দিল্লিতে এনএলএফটি ও এটিটিএফের মধ্যে রাজ্য কেন্দ্রীয় সরকারের মধ্যে শান্তির চুক্তি স্বাক্ষরিত হয়। নয়াদিল্লির নর্থ ব্লকে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ)-এর মধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী  মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, এমডিসি মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য, বিধায়ক রঞ্জিত দেববর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, অতিরিক্ত সচিব পীযূষ গোয়েল, ইন্টিলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপন ডেকা, উপদেষ্টা অক্ষয় মিশ্র, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকগণ।

 

এনএলএফটি- এর পক্ষে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্বমোহন দেববর্মা, উপেন্দ্র রিয়াং, পরিমল দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা এবং এটিটিএফ-এর পক্ষে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন আলেন্দ্র দেববর্মা। শান্তি চুক্তি স্বাক্ষরের সময় এই দুই সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সোনাধন দেববর্মা, বিক্রম বাহাদুর জমাতিয়া, বিদ্যাধর ত্রিপুরা, কান্তি মারাক (এনএলএফটি) এবং রাকেশ দেববর্মা (এটিটিএফ)।

 

এই শান্তি চুক্তির স্বাক্ষরিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনএলএফটি ও এটিটিএফ-কে মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শান্তি চুক্তির ফলে ত্রিপুরা শান্তি ও প্রগতির পথে একধাপ এগিয়ে গেল। যখন থেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে শান্তির মাধ্যমে সক্ষম ও বিকশিত উত্তর পূর্বাঞ্চলের স্বপ্নকে সবার সামনে তুলে ধরছেন।

 

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শুধুমাত্র রেল, বিমান যোগাযোগের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দূরত্ব মেটাতে প্রয়াসী হননি। তিনি এই অঞ্চলের জনগণের  হৃদয়ের দূরত্বও মেটাতে উদ্যোগী হয়েছেন। অষ্টলক্ষ্মী ও পূর্বোদয় এই দুই ভাবনাকে একত্রিত করে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের সেই উদ্যোগে অনেকটা সাফল্য এসেছে।

 

  এই শান্তি চুক্তি এই অঞ্চলের জন্য দ্বাদশ এবং ত্রিপুরার জন্য তৃতীয় শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিগুলির মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১০ হাজার জঙ্গি অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। আজকের এই শান্তি চুক্তির মাধ্যমেও ৩২৮ জনের বেশি এনএলএফটি ও এটিটিএফ-এর সদস্য ও সহযোগীরা মূল স্রোতে ফিরে আসবেন। এখন থেকে তারা উন্নত ত্রিপুরা গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

 

এদিন শান্তি চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, সমগ্র উত্তর পূর্ব ভারতে শান্তির পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। এজন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। সমাজের মূল স্রোতে ফিরে এসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য এনএলএফটি এবং এটিটিএফ-এর সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

 

 মুখ্যমন্ত্রী  আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সক্রিয় উদ্যোগে গত ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলে ১২টির মতো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন জটিল সমস্যার সমাধানের জন্য। এরমধ্যে ত্রিপুরায় ৩টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং কেন্দ্র ও রাজ্য সরকারের এমন বহু প্রকল্প রয়েছে যেগুলির মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের জীবনে প্রগতিমূলক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কল্যাণমূলক পথ প্রদর্শনে সমগ্র ত্রিপুরাবাসীর জন্য এক উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। আজকের শান্তি চুক্তিকে ঐতিহাসিক মাইল ফলক বলে অবহিত করে মুখ্যমন্ত্রী মানিক সাহা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া