রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

 গাড়ি বুক করে বেন্টোনভাইল যাচ্ছিলেন ওই চার ভারতীয়। সেইসময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় বেসামাল হয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে ওই গাড়িটি।

বিদেশ | দেহ চিনতে করতে হয় ডিএনএ টেস্ট, টেক্সাসে ঝলসে মৃত্যু চার ভারতীয়ের

Moumita Basak | ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৫২Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: একটার সঙ্গে ওপর গাড়ির ধাক্কা। আর তাতেই আগুন লেগে যায় গাড়িতে। আগুনে পুড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা চার ভারতীয়র। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

 

ইতিমধ্যেই নিহতদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। মৃতরা হলেন আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা ও দর্শিনী বাসুদেবন। জানা গিয়েছে, কার পুলিং অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে বেন্টোনভাইল যাচ্ছিলেন ওই চার ভারতীয়। সেইসময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় বেসামাল হয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে ওই গাড়িটি। ঘটনার জেরে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভারতীয় আরোহীদের গাড়িটিতে। ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৪ ভারতীয়র।

 

চারজনই নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। জানা গিয়েছে, তাঁরা পরিকল্পনা করেই গন্তব্যে যাওয়ার জন্য অ্যাপের মাধ্যমে একটি গাড়ি বুক করেছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা চার ভারতীয়র। পরবর্তী সময়ে মৃতদের পরিচয় জানা গেলেও দুর্ঘটনার পর দেহ সনাক্ত করতেও যথেষ্ট বিপাকে পড়তে হয় পুলিশকেও। জানা গিয়েছে, দেহ চিনতে ডিএনএ টেস্টের ওপর নির্ভর করতে হয়েছে পুলিশকে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া