সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ০৩Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: দেশের রাজধানীকে দূষণমুক্ত করতে এবার দিল্লির বিজেপি ও কংগ্রেস নেতৃত্বর থেকে পরামর্শ চাইল দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা এবং দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দর যাদবকে একটি চিঠি লেখেন আপ মন্ত্রিসভার পরিবেশমন্ত্রী। চিঠিতে তিনি দুই দলে প্রধানের থেকেই দূষণ সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পরামর্শ চেয়েছেন।
চিঠিতে পরিবেশমন্ত্রী সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়ারনমেন্টের পেশ করা রিপোর্টের একটি অংশ তুলে ধরেছেন। রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে ৩১ শতাংশ দূষণের কারণ রাজধানীর বাসিন্দারাই। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলিতে খড়ের অবশিষ্টাংশ পোড়ানোর কারণেও ফি বছর বিশেষত শীতকালে দূষণের চাদরে মুখ ঢাকে দিল্লি। বিরোধী দুই দলের কাছে লেখা চিঠিতে দূষণের কারণ উল্লেখ করে পরিবেশমন্ত্রীর আর্জি, এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে একমাত্র সকলের সহযোগিতার মাধ্যমেই।
এরসঙ্গেই তাঁর আরও সংযোজন, কেজরিওয়াল নেতৃত্বাধীন সরকার দিল্লির দূষণে একাধিক গুরুত্ব পদক্ষেপ নিয়েছে। এখন সেই পদক্ষেপের সুফল পাচ্ছে দিল্লিবাসী। বর্তমানে দূষণ মোকাবিলায় উইন্টার অ্যাকশন প্ল্যানের পরিকল্পনা করেছে দিল্লির সরকার। আপ নেতৃত্বাধীন সরকারের পদক্ষেপ, প্রতিবেশী রাজ্যগুলির থেকে পাওয়া সহযোগিতা সহ কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করা, মূলত তিনটি পয়েন্টকে সামনে রেখেই তৈরি হচ্ছে উইন্টার অ্যাকশন প্ল্যান। এই পরিকল্পনাকে কার্যকরী করে দিল্লির দূষণ দূরীকরণে এবার বিজেপি ও কংগ্রেস নেতৃত্বকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করলেন আপ মন্ত্রিসভার পরিবেশমন্ত্রী।
দুই বিরোধী দলের প্রধানের কাছে মন্ত্রীর আর্জি, দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আপনাদের পরামর্শ দিল্লি সরকারকে সাহায্য করবে। উইন্টার অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্তি করতে তিনি পরামর্শ লিপিবদ্ধ করে পাঠাতেও আহ্বান জানিয়েছেন। যদিও রাইয়ের এই চিঠির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দিল্লির পদ্ম নেতৃত্বের মতে, দিল্লিকে দূষণমুক্ত করতে প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তাঁর রাজ্যে খড় পোড়ানো বন্ধ করার কথা বলতেই পারে দিল্লি সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?