সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিগত দিনেও মজফফপুরে চামকি বুখার ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছিল। উঠে এসেছিল শিশু মৃত্যুর খবরও।

দেশ | BIHAR: ফের বিহারে চামকি জ্বরের প্রকোপ! আরারিয়ায় শিশুমৃত্যুতে আতঙ্ক!

Moumita Basak | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ৫২Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: বিহারে ফের চামকি জ্বরের প্রকোপ! এই জ্বরের প্রকোপেই কি তিনজন শিশুর মৃত্যু? বিহারের আরারিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে অজানা জ্বর। রানিগঞ্জ গ্রামে অজানা জ্বরে গত তিনদিনে তিন জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও।

 

মৃতের পরিবারের দাবি,  ওই তিন শিশুর মৃত্যু হয়েছে একিউট এনসেফালাইটিস সিনড্রোম বা ‘মস্তিষ্কের জ্বর’-এর কারণে। যা স্থানীয়দের মধ্যে সাধারণত ‘চামকি বুখার‘ নামেই পরিচিত। যদিও তিন শিশুর মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তরপর হয়েছে স্বাস্থ্য দপ্তর। গত শনিবার অজানা জ্বরে রৌনক কুমার নামে বচর চারেকের শিশুর মৃত্যু হয়। রবি ও সোমবার মৃত্যু হয় দুমাসের সদ্যোজাত অঙ্কুশের। সোমবার মৃত্যু হয় বছর সাতেকের গৌরী কুমারের। এলাকাবাসীর দাবি,  এখনও অজানা জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন শিশু।

 

আরারিয়ায় ৩জন শিশুর মৃত্যুর খবর মেনে নিলেও তাঁদের মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি জেলাশাসক। তাঁর মতে, সর্দি-কাশি ও নিউমোনিয়ার মতো অসুখে ভুগছিল ওই তিনজন শিশুই। একইসঙ্গে তিনি জানিয়েছেন,  পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রানিগঞ্জ গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। সেখানে আরও কেউ এই ধরনের উপসর্গ বা জ্বরে আক্রান্ত কি না, তাও খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের চিকিৎসকরা। প্রতিনিধি দলের চিকিৎসকরা রিপোর্ট দিলে ওই তিন শিশুর মৃত্যুর কারণ সামনে আসবে বলে আশাবাদী জেলাশাসক।

 

এরআগেও বিহারে চামকি বুখারের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। বিগত দিনেও মজফফপুরে চামকি বুখার ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছিল। উঠে এসেছিল শিশু মৃত্যুর খবরও।  জানা গিয়েছে, বছরের একটি বিশেষ সময় এই জ্বরের প্রাদুর্ভাব বাড়ে। মার্চ থেকে আগস্টের মধ্যে এই জ্বরের বাড়বাড়ন্ত দেখা যায়। এই জ্বরে বেশিরভাগ ১০ বচরের মধ্যের শিশুরাই বেশি আক্রান্ত হয় বলে খবর। চলতি সময়ে রানিগঞ্জে তিন শিশুর মৃত্যুর ঘটনায় ফের চামকি বুখার নিয়ে আতঙ্কে আরারিয়ার স্থানীয়রা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া