শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে ১৮ শতাংশ জিএসটি বাতিল করা হবে কি না? এই প্রশ্ন নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে।

দেশ | GST: পুজোর আগেই সুখবর! আরও সস্তা হতে পারে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের অঙ্ক!

Moumita Basak | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ০৩Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক:  ঘরে-বাইরে চাপের মুখে পড়ে কি এবার পিছু হটতে চলেছে মোদি সরকার?  সস্তা হবে জীবন ও স্বাস্থ্য বিমা? কমবে কি প্রিমিয়ামের অঙ্ক? আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে ১৮ শতাংশ জিএসটি বাতিল করা হবে কি না? এই প্রশ্ন নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে।

 

বাজেট পেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফে স্বাস্থ্যবিমা এবং জীবনবিমাতে ১৮ শতাংশ জিএসটি লাগুর ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপর এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওঠে বিজেপির অন্দর থেকেই। সরকারের মধ্য থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন নীতিন গড়করি। সীতারমণকে দীর্ঘ চিঠি লিখেছিলেন গড়করি।

 

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি স্বাস্থ্য ও জীবনবিমায় ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে মমতা ব্যানার্জি চিঠিও লেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। স্বাস্থ্য ও জীবনবিমার ওপর লাগু হওয়া ১৮ শতাংশ জিএসটি বাতিলের দাবি জানিয়ে সংসদ চত্বরে প্রতিবাদে নামেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সব দল। বিরোধীদের প্রতিবাদ মঞ্চে সামিল হতে দেখা যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও। শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হতে দেখা যায় শরদ পাওয়ারকেও।

 


এবার শেষমেষ ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠকে এই বিষয়ে আলোচন হতে পারে বলে সূত্রের খবর। ওয়াকিবহাল মহল মনে করছে, স্বান্থ্য ও জীবন বিমায় জিএসটি লাগুর সিদ্ধান্তে বিরোধীদের পাশাপাশি পদ্ম শিবিরেই অস্বস্তি বেড়েছে মোদির। তাছাড়াও দেশের আরও বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্য ও জীবন বিমার আওতায় আনতে গেলে বিমার প্রিমিয়ামের অঙ্ক কমাতে হবে। ফলে এবারের বৈঠকে স্বাস্থ্য বিমার ওপর জিএসটি কমতে পারে অথবা প্রত্যাহার করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া