রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | RAIN FURY: জলে ভাসছে অন্ধ্রপ্রদেশে-তেলেঙ্গানা, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

Sumit | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮ : ১৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। ইতিমধ্যেই বৃষ্টিজনিত দুর্ঘটনার জন্য মারা গিয়েছেন ৩৫ জন। এই দুটি রাজ্যের ৪৭ হাজার মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশে ১৯ জন মানুষ বৃষ্টিজনিত দুর্ঘটনায় মারা গিয়েছেন। অন্যদিকে তেলেঙ্গানায় ১৬ জন বন্যায় ভেসে গিয়ে মৃত্যু হয়েছে।

 

 আইএমডি-র মতে, একটি নিম্নচাপ রয়েছে এই দুটি রাজ্যের উপর ফলে সেখান থেকে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই দুটি রাজ্যে। ইতিমধ্যেই তেলেঙ্গানার ১০ টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই পরিস্থিতিকে বৃহত্তর দুর্যোগ বলে উল্লেখ করেছেন। এরপরই তিনি কেন্দ্রীয় সরকারকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য দাবি জানিয়েছেন।

 

 এনডিআরএফ এবং এসডিআরএফের ৪৭ টি দল দিনরাত উদ্ধারকাজে ব্যস্ত। সাড়ে তিন লক্ষ মানুষকে খাবার বন্টন করা হয়েছে। সোমবার পারাখ্খাম জলাধার থেকে ১১ দশমিক ৪৩ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে ফের নতুন করে বেড়েছে জেলার বিভিন্ন এলাকায় জলস্তর। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও চন্দ্রবাবুর সুরে সুর মিলিয়ে একে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন।

 

 মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ইতিমধ্যেই জানিয়েছেন ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে ২ হাজার কোটি টাকা দাবি করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার সব ধরণের সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া