শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aajkaal.in

দুর্নীতি সামনে এনে মোদি সরকারের কোপে সিএজি আধিকারিকরা

দেশ | CAG: দুর্নীতি সামনে এনে মোদি সরকারের কোপে সিএজি আধিকারিকরা

RP | ১১ অক্টোবর ২০২৩ ২২ : ৩৪Rishi Sahu
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: আয়ুষ্মান ভারত এবং ভারতমালা প্রকল্পে অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল সিএজি রিপোর্টে। সংসদের বাদল অধিবেশনে সেই রিপোর্ট পেশ করা হয়। যে তিন আধিকারিক এই রিপোর্ট তৈরির দায়িত্বে ছিলেন, তাঁদের বদলি করে দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখিত দুটি প্রকল্প ছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক ও প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরে সিএজি। তিনজনের মধ্যে দুজন অডিট এবং অ্যাকাউন্ট অফিসার ছিলেন দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের রিপোর্ট তৈরির দায়িত্বে। তৃতীয় আধিকারিক আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিট শুরুর উদ্যোগ নিয়েছিলেন।
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, গণবন্টন ও পরিকাঠামোর প্রিন্সিপল ডিরেক্টর, অডিট, অতুরবা সিনহাকে কেরলের তিরুঅনন্তনপুরমের অ্যাকাউনট্যান্ট জেনারেল পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় আগে ছিলেন সুনীল রাজ সোমরাজন। ২০২৩ সালের মার্চে অতুরবা সিনহাকে গণবন্ঠন ও পরিকাঠামোর দায়িত্বে আনা হয়। অর্থাৎ কয়েক মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারের কোপে পড়তে হয়েছে তাঁকে। অতুরবা সিনহার জায়গায় আনা হয়েছে রাজীব কুমার পাণ্ডেকে। অতুরবা সিনহা ছিলেন ভারত মালা প্রকল্পের অডিটের দায়িত্বে। কেন্দ্রীয় খরচ বিভাগের ডাইরেক্টর জেনারেল দত্তপ্রসাদ সূর্যকান্ত শিরসাতকে আইন বিভাগের অধিকর্তা পদে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, ফাঁকা পড়়ে থাকায় এই পদে তাঁকে বদলি করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, সূর্যকান্ত শিরসাত ছিলেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিটের দায়িত্বে। আরেক আধিকারিক উত্তর মধ্য অঞ্চলের ডাইরেক্টর জেনারেল অশোক সিনহাকে বদলি করা হয়েছে রাজভাষা বিভাগের ডাইরেক্টর জেনারেল পদে। পরীক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, তিনিই প্রথম আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিট শুরু করেছিলেন।
ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না। যদিও বিরোধীদের বক্তব্য, দুর্নীতি তুলে ধরলেই সেই আধিকারিককে বদলি করে নিজের প্রতিশ্রুতির বিপরীত অবস্থান নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "নীরবতা এবং ভীতি প্রদর্শনের আড়ালে মোদি সরকার মাফিয়া রাজ চালাচ্ছে। সেই দুর্নীতি কেউ ফাঁস করলেই তাঁকে সরানো অথবা ভয় দেখানো হচ্ছে। সর্বশেষ উদাহরণ, বাদল অধিবেশনে পেশ হওয়া সিএজি রিপোর্ট তৈরির নেপথ্যে তিন আধিকারিককে বদলি। এই রিপোর্ট সরকারের অন্দরের ব্যাপক দুর্নীতি ফাঁস করেছে।" তাঁর কথায়, "আয়ুষ্মান ভারত এবং দ্বারকা এক্সপ্রেসওয়েতে দুর্নীতি সামনে আনা তিন আধিকারিককে বদলি করা হয়েছে শুধুমাত্র দুর্নীতি আড়াল করতে। যদিও সিএজি একটি স্বাধীন, স্বশাসিত সংস্থা।" এই বদলি নির্দেশিকা প্রত্যাহারের দাবি করেছে কংগ্রেস এবং দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। তৃণমূল সাংসদ জহর সরকারের মতে, "সিএজির যে আধিকারিকরা মোদি সরকারের আয়ুষ্মান ভারত এবং ভারতমালা প্রকল্পে দুর্নীতি সামনে এনেছিলেন, তাঁদের বদলি করা হয়েছে। আর হবে নাই বা কেন। মোদির সবচেয়ে ঘনিষ্ঠ সচিব তাঁকে গুজরাটে হিংসায় যুক্ত থাকতে দেখেছেন, সেই আধিকারিকই এখন তাঁর প্রিয় সিএজি। তবে টার্গেট শুধু বিরোধী শাসিত রাজ্য।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া