মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

শিশুর বধিরতা দূর করতে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা

কলকাতা | NRS: শিশুর বধিরতা দূর করতে বিনামূল্যে চিকিৎসা এন আর এস- এ

Kaushik Roy | ২০ নভেম্বর ২০২৩ ১৬ : ১৭Kaushik Roy
বিভাস ভট্টাচার্য: টাকার অভাবে যেসব শিশুর অভিভাবকরা তাঁদের সন্তানদের বধিরতা দূর করতে পারছেন না তাঁদের জন্য সুখবর। এবার এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে চালু হতে চলেছে "ককলিয়ার ইমপ্ল্যান্ট"-এর ব্যবস্থা। যার মাধ্যমে অল্প বধির বা পুরোপুরি বধির শিশু ধীরে ধীরে ফিরে পাবে শ্রবণ ক্ষমতা। এবিষয়ে হাসপাতালের তরফে একজন চিকিৎসককে মুম্বইয়ে পাঠানো হয়েছিল প্রশিক্ষণের জন্য। তিনিই অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা.পীতবরণ চক্রবর্তী। অধ্যক্ষ বলেন, "বেসরকারি ব্যবস্থায় এই ককলিয়ার ইমপ্ল্যান্ট যথেষ্টই ব্যয়বহুল। কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে এনআরএসে সেটা হবে একেবারেই বিনামূল্যে। ফলে সাধারণ মানুষ প্রভূত উপকৃত হবেন।" শিশুদের বধিরতা দূরীকরণে দুটি পদ্ধতি সাধারণত অনুসরণ করা হয়।

প্রথমটি হল "হিয়ারিং এড" বা শ্রবণ যন্ত্র এবং দ্বিতীয়টি হল এই ককলিয়ার ইমপ্ল্যান্ট। যার মাধ্যমে বাইরে থেকে যন্ত্রের সাহায্যে কানের ভেতরকে শক্তিশালী বা উজ্জীবিত করে তোলা হয়। এই হাসপাতালের এক ইএনটি বিশেষজ্ঞ বলেন, গোটা দেশে প্রতি হাজার শিশুর মধ্যে চারজন শ্রবণের ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। এই চারজনের ৯০ শতাংশের ক্ষেত্রে এই সমস্যা গুরুতর। হাসপাতালের বহির্বিভাগেও এই ধরনের বহু শিশু চিকিৎসা করতে আসছে। অনেকের ক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্টের প্রয়োজন পড়লেও তাদের অভিভাবকরা টাকার অভাবে ব্যবস্থা করতে পারেন না। কারণ, শুধু যন্ত্রটার দামই ছয় লক্ষ টাকার কাছাকাছি। বেসরকারিভাবে কেউ যদি করাতে যায় তবে সবমিলিয়ে খরচ পৌঁছে যায় ১০ থেকে ১২ লাখে। অথচ এই ইমপ্ল্যান্টটা শিশুর পাঁচ বছর বয়সের মধ্যে করতে পারলেই ভালো। ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুমন্ত দত্ত বলেন, "চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব হাসপাতালে এই ব্যবস্থা চালু করার। উপকৃত হবে এক বিরাট সংখ্যক শিশু ও তাদের পরিবার।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া