রবিবার ১৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় পূরণ হয় মনস্কামনা! কেন? জানুন এই দিনের মাহাত্ম্য

Reporter: SM | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: শ্যামশ্রী সাহা ০২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৫৬Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। আজই ২ সেপ্টেম্বর সেই মাহেন্দ্রক্ষণ। সারা বছরের অন্য সব অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অপরিসীম। 

তন্ত্র ও শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে সাধনা করলে সুফল পাওয়া যায়। কথিত রয়েছে, আজকের দিনে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য দরজা খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাঁদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে মনে করা হয়, এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায়। কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। সেই কারণে এই তিথিতে তারাপীঠে সারারাত দেবী তারার বিশেষ পুজো করা হয়। আজ সোমবার ভোর ৫টা ৫ মিনিটে অমাবস্যা পড়ছে। আগামিকাল ভোর ৬টা ২৯ মিনিটে ছেড়ে যাবে অমাবস্যা।

প্রতি বছর তারাপীঠে কৌশিকি অমাবস্যায় প্রচুর ভক্তের সমাগম হয়। কথিত রয়েছে, দেবীর কৃপায় এই শুভ দিনে সকল মনস্কামনা পূরণ হয়। কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় জানেন?  কে এই দেবী কৌশিকী? শাস্ত্র অনুযায়ী, আজকের তিথিতেই দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন। এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি, এমন কোনও নারীর হাতেই তাঁদের মৃত্যু হবে। তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ-মর্ত্য জুড়ে অত্যাচার শুরু করে শুম্ভ ও নিশুম্ভ নামে ওই দুই ভাই অসুর। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানজানতে যান।

এদিকে দক্ষ যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন সতী।  এরপর পার্বতী রূপে তিনি ফের জন্ম নেন। তখন তাঁর গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাঁকে কালিকা বলেই ডাকতেন। শুম্ভ নিশুম্ভকে কী করে বধ করা যায়, সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাঁকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে কালিকা বলায় অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন দেবী। তারপর সরোবরের জলে স্নান করে তাঁর গায়ের সব কালো কোষ ঝরে যায়। 

পূর্ণিমা চাঁদের মতো হয়ে ওঠে দেবীর গায়ের রং। তাঁর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর। কোষ থেকে জন্ম হয় বলে তাঁর নাম কৌশিকী। আজ সেই তিথি, যে দিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া