শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Kolkata: সাতসকালে কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনা, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক

Pallabi Ghosh | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩ : ২৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত অন্ততপক্ষে আটজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে। সাতসকালে দুর্ঘটনার কারণে ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি দুটি সরিয়ে দ্রুত যানজটের সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। 

 

সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে এজেসি বোস ফ্লাইওভারে। পুলিশ সূত্রে খবর, পিটিএস থেকে সেক্টর ফাইভ যাচ্ছিল একটি টাটা সুমো। তাতে নয় থেকে দশজন তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে অর্থাৎ পার্ক সার্কাসের দিক থেকে আসছিল টাটা নেক্সন গাড়ি। তাতেও কয়েকজন যাত্রী ছিলেন। সেই সময়েই আচমকা দুইটি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি। দুমড়ে যাওয়া গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। 

 

পুলিশ আরও জানিয়েছে, নেক্সোন গাড়িটি ফাউল করে উল্টো রাস্তায় উঠে আসে। দুইটি গাড়িই বেপরোয়া গতিতে যাচ্ছিল। ভুল পথে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় ছিলেন টাটা নেক্সন গাড়ির চালক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া