সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Abhishek Banerjee:

Abhishek Banerjee: রাতে ধর্নাস্থলেই অভিষেক, পরিধি বাড়ানো হচ্ছে ধর্না মঞ্চের

কলকাতা | Abhishek Banerjee: রাতে ধর্নাস্থলেই অভিষেক, পরিধি বাড়ানো হচ্ছে ধর্না মঞ্চের

RP | ০৬ অক্টোবর ২০২৩ ২২ : ৩১Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক দিল্লি চলোর পর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের কর্মসূচি ছিল রাজভবন অভিযান। দিল্লিতে দেখা করেননি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, অন্যদিকে বৃহস্পতিবার রাজভবনে গিয়ে দেখা মেলেনি রাজ্যপালের। রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি থেকে বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গে এসে ফের ফিরে গিয়েছেন দিল্লিতে। অন্যদিকে বিপুল জনসমাগম নিয়ে রাজভবনে পৌঁছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানালেন, প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল সাক্ষাৎ না করা পর্যন্ত তিনি মঞ্চ থেকে নড়বেন না। অভিষেক বৃহস্পতিবার সাফ বার্তা দিয়েছেন, ‘‌রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত এখানেই বসে থাকব। এই মঞ্চেই রাত কাটাবো।’‌ অভিষেকের এই অনড় অবস্থা দেখে ইতিমধ্যেই রাজনীতির অলিন্দে ফিরে এসেছে পুরনো স্মৃতি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর ২০০৬ সালের ধর্মতলায় বসা অনশনের দিনের কথা ঘুরে আসছে রাজনীতিতে। অনেকেই বলছেন, কেবল কয়েক বছরের ব্যবধান, অভিষেকের কর্মসূচি, অনড় মনোভাব, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে অবস্থান ফিরিয়ে আনছে ২০০৬-এর ছবি। রাজ্যে ১০০ দিনের কাজ সহ আবাস যোজনা ও বকেয়া অন্যান্য কেন্দ্রীয় বরাদ্দের দাবি তুলে দিল্লি অভিযানের পর এবার রাজভবনের সামনে অবস্থান রাজ্যের শাসক দলের। বৃহস্পতিবার রাতে ধর্না মঞ্চের পাশেই অস্থায়ী ক্যাম্পে রাত কাটালেন অভিষেক। সূত্রের খবর তেমনটাই। মাঝে ধর্নাস্থলে এসেছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা। শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়ছে ধর্নামঞ্চের সামনে। ১১টা থেকে ফের শুরু হবে কর্মসূচি। সকাল থেকেই ধর্না মঞ্চের সামনে মোতায়েন প্রচুর পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। পরিধি বাড়ানো হয়েছে মঞ্চের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া