সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ৪৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোন চার্জ হচ্ছিল, ছিল ৯ বছরের শিশুর হাতে। সেখানেই ঘটল বিপত্তি। আচমকা বিস্ফোরণ ফোনের, ক্ষতবিক্ষত শিশুর হাত-পা।
ঘটনাস্থল মধ্যপ্রদেশ। চিন্দারা জেলার কালকোটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই শিশুর বাবা হরদয়াল সিং জানিয়েছেন, যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে, তখন তিনি এবং তাঁর স্ত্রী মাঠে কাজ করছিলেন। তাঁদের ছেলে তার বন্ধুদের সঙ্গে ঘরেই ছিল। ফোন চার্জে বসিয়ে তারা একসঙ্গে কার্টুন দেখছিল বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে চার্জ হওয়ার মাঝে আচমকাই বিস্ফোরণ ঘটে। প্রতিবেশীরা মাঠে গিয়ে ওই শিশুর বাবা-মাকে খবর দেন। তৎক্ষণাৎ তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় জেলা হাসপাতালে। শিশুটির দুই হাত এবং পা ক্ষতবিক্ষত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার আরও এক বন্ধুও আহত হয়। তারও চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
প্রায় একই ঘটনা ঘটেছিল ২০২৩ সালেও। কেরলে ৮ বছরের এক মেয়ের হাতে আচমকা মোবাইল বিস্ফোরণ ঘটে। ঘটনায় ওই মেয়েটির মৃত্যু ঘটেছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল, দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, সেখান থেকেই ঘটে বিস্ফোরণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?