মঙ্গলবার ০৯ জুন ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Andhra Pradesh: ভারি বৃষ্টিতে ভূমিধস, ছারখার অন্ধ্রপ্রদেশ, একদিনে মৃত ৮

Pallabi Ghosh | ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৪ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একদিনের ভারি বৃষ্টিতেই তছনছ অন্ধ্রপ্রদেশ। কোথাও কোথাও ভূমিধস, কোথাও আবার বন্যার মতো পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে প্রাণ হারিয়েছেন আটজন। বিভিন্ন এলাকায় ভূমিধসের জেরে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। শুধুমাত্র বিজয়ওয়াড়াতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বহু। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যজুড়ে মৃত্যুমিছিলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ইতিমধ্যেই ক্ষতিপূরণ বাবদ জেলাগুলিতে তিন কোটি টাকা দিয়েছেন তিনি। 

 

মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে অন্ধ্রপ্রদেশে। শনিবারের মতো রবিবারেও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। যে জেলাগুলিতে জল জমে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের মাঝে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া