শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ৩১ আগস্ট ২০২৪ ০১ : ০১Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: শরীর ফিট রাখা থেকে মেদ ঝরানো, চিকিৎসকেরা সবসময় পরামর্শ দেন, রোজ নিয়ম করে হাঁটুন। ডায়াবিটিস কিংবা রক্তচাপ, অথবা কোলেস্টেরলের মতো একাধিক রোগ থেকে মুক্তি দিতে পাতে হাঁটার অভ্যাস। তাই তো সারাদিনের ব্যস্ত রুটিনের মাঝে শরীর চর্চার সময় না পাওয়ার ঘাটতি হেঁটেই পূরণ করতে চান অনেকে। কিন্তু মাইলের পর মাইল হেঁটেও অনেক সময় বিন্দু মাত্র কমে না ওজন! তাই মাঝপথেই অনেকে বন্ধ করে দেন হাঁটাহাঁটি।
বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে, হাঁটার সময়ে অনেকেই বেশ কিছু ভুল করেন। তাই কায়িক পরিশ্রম হলেও কমে না ওজন। আসলে বিশেষজ্ঞদের মতে, কতটা হাঁটছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ কীভাবে হাঁটছেন। অন্তত ৩০ মিনিট হাঁটা জরুরি। আর এই ৩০ মিনিট হাঁটতে হবে একটানা। একইসঙ্গে মানতে হবে কিছু নিয়ম। জেনে নিন সেই নিয়মের বিষয়ে:
হাঁটার সঠিক সময় বাছাই করুন। ওজন ঝরানোর জন্য হাঁটাকে বেছে নিলে কোন সময়ে হাঁটতে যাচ্ছেন তা গুরুত্বপূর্ণ। দিনের মধ্যে সকালটাই হচ্ছে হাঁটার সেরা সময়। সকাল সাতটা থেকে ন’টার মধ্যে হাঁটতে বেরলে দারুণ লাভ হয়।
সময় ধরে হাঁটার চেষ্টা করুন। খুব বেশিক্ষণ হাঁটলে যে বেশি লাভ হবে তেমনটা নয়। বরং অতিরিক্ত হাঁটলে পেশিতে চোট, পেশিতে টান এমনকি, হাড়ের সমস্যাও হতে পারে।
হাঁটাহাঁটিকে অভ্যাস তৈরি করে ফেলুন। প্রথম দিকে একঘেয়ে লাগলে হেডফোনে গান শুনতে শুনতে হাঁটতে পারেন। দেখা গেছে, হাঁটার সময়ে এমন কিছু হরমোন ক্ষরিত হবে, যা দুশ্চিন্তা কমায়।
হাঁটার জন্য জুতোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশ্যই পায়ে আরাম দেয়, এমন জুতো পরে হাঁটতে হবে। হাত বা পিঠে খুব বেশি ভার না থাকলেই ভাল। নয়তো তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
হাঁটার সময়ে শরীরকে হাইড্রেটেট রাখতে হবে। তাই বেশি করে জল খান। ডিহাইড্রেশন হলে অল্পতেই ক্লান্ত হয়ে পড়বেন। ফলে পেশিতে টান ধরতে পারে।
টুকটাক খুচরো হাঁটায় শরীরের কলকব্জা ভাল থাকে ঠিকই, কিন্তু তাতে ওজনের তেমন হেরফের হয় না। তাই মেদ ঝরাতে হলে অন্তত ১৫-২০ মিনিটে দেড় কিলোমিটার পথ হাঁটতে উপকার পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?