শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ৩১ আগস্ট ২০২৪ ০০ : ৩৬Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: মাকে ফিরে পেয়েও মার কোলে যেতে চাইছে না খুদে। বাবা-মাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও আনন্দের ছিটেফোঁটাও নেই তার। উল্টে নিজের অপহরণকারীকে কাছ ছাড়া করতে নারাজ ওই বছর দু’য়েকের শিশু। অপহরণকারীর কোল থেকে শিশুটিকে নিয়ে নিতেই অঝোরে কাঁদছে বালকটি। চোখের জল বাধ মানছে না ওই অপহরণকারীরও। দুইজনের কান্নার এই দৃশ্য দেখে বোধহয় আবেগতাড়িত পুলিশও। না, এটা কোনও সিনেমার গল্প নয়। এটি বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, জয়পুর থেকে ১১ মাস বয়সী ওই শিশুটিকে অপহরণ করে তনুজ চাহার নামে ওই অপহরণকারী। জানা গিয়েছে, একসময় তনুজ উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবল ছিলেন। গত বছর ১৪ জুন ৪-৫ জন সহযোগী নিয়ে শিশুটিকে অপহরণ করে তনুজ। অভিযোগের ভিত্তিতে শিশুটির খোঁজে তদন্তে নামে জয়পুর পুলিশ।
একইসঙ্গে পুলিশের চোখে ধুলো দিয়ে খুদেকে নিয়ে আত্মগোপন করতে সক্ষম হয় অপহরণকারীও। জানা গিয়েছে, যমুনা নদী সংলগ্ন এলাকায় সাধুর ছদ্দবেশে বাচ্চাটিকে নিয়ে লুকিয়েছিল তনুজ। প্রায় ১৪ মাস পর গোপন সূত্রে তনুজ সহ ওই শিশুর খোঁজ পায় উ্ত্তরপ্রদেশ ও রাজস্থান পুলিশ। পরবর্তী সময় পুলিশের জালে ধরা পড়ে তনুজ। উদ্ধার হয় খুদেও।
কিন্তু অপহরণকারীর থেকে মার কোলে শিশুটিকে ফিরিয়ে দিতে গেলে কান্নাকাটি শুরু করে সে। অপহরণ করলেও ১১ মাসের ওই একরত্তিকে সেইসময় থেকেই যে মানুষ করেছেন তনুজ। আদরে সোহাগে বা্চ্চাটি সন্তান স্নেহ দিয়েছে সেই অপহরণকারী।
নিস্পাপ মন অপহরণের নির্মমতা বোঝেনি, তাই মাকে সামনে পেয়েও তনুজকে ছেড়ে ‘অচেনা’ মার কাছে কিছুতেই যাবে না সে। ক্রন্দনরত ওই খুদের ভালোবাসায় চোখ বেয়ে অশ্রু নেমে এসেছে তনুজেরও। যদিও শেষমেশ সন্তানকে মার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ছেলেকে ফিরে পেয়ে হাসি ফুটেছে মার মুখে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?