শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ৩০ আগস্ট ২০২৪ ২০ : ০৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্ষীয়ান নেতার বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়ে গোটা দেশ যেখানে সরগরম। ঠিক তখনই চম্পাই সোরেন জানিয়ে দিলেন, তিনি কোনও ধরণের চ্যালেঞ্জকে ভয় করেন না। তাঁর পথে তিনি সমস্ত বাধাকে অতিক্রম করবেন। নিজের রাজনৈতিক কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
নিজের প্রাক্তন দল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, শিবু সোরেনের সঙ্গে তিনি কাজ করেছেন। দলের প্রতিটি কঠিন সময়ে তিনি পাশে থেকে লড়াই করেছেন। তবে দল বর্তমানে যার হাতে রয়েছে তার সমালোচনা করতেই তাঁকে নিয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছে জেএনএম। দলের প্রধান ফোকাস নষ্ট হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন চম্পাই সোরেন। বিগত ৫ বছরে জেএনএম নেতারা জানেই না তাঁদের কী করা উচিত, দাবি চম্পাই সোরেনের।
আদিবাসীদের উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান চম্পাই সোরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে চম্পাই সোরেন বলেন, বিশ্বের বৃহত্তম এই দলকে পরিচালনার কাজটি এই দুজন সঠিকভাবে করছেন। দেশের প্রতিটি মানুষের জন্য বিজেপি যে দায়িত্ব নিয়েছে তাকে আগামীদিনে এগিয়ে নিয়ে যেতেই তিনি বিজেপিতে যোগদান করেছেন।
২৮ আগস্ট চম্পাই সোরেন জেএনএম থেকে সরে যান। এরপরই তিনি বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, জোর করে তাঁকে হেমন্ত সোরেনের জন্য মুখ্যমন্ত্রী পদটি ছেড়ে দিতে বলা হয়েছে। দলের এই সিদ্ধান্তে তিনি ব্যথিত। তাই তিনি বিজেপিতে যোগদান করছেন। প্রসঙ্গত, হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নিয়েছিলেন। তবে জেল থেকে বেরিয়ে আসার পরই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন হেমন্ত সোরেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?