রবিবার ১৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ৩০ আগস্ট ২০২৪ ১৮ : ৫৮Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: খাতায় কলমে যদিও বর্ষার বিদায় নেওয়ার কথা। কিন্তু ঘ্যানঘ্যানে বৃষ্টি পিছু ছাড়ছে কই! টানা বৃষ্টির মাঝেই উঁকি মারছে কড়া রোদ। ঘামে আর বৃষ্টিতে ভেজা জামা গায়ে শুকিয়ে ঠান্ডা-গরমে বাড়ছে সর্দি-কাশি। সর্দি-জ্বর কমে গেলেও কাশি যে কমার নাম নেই। দিনভর ঠিকঠাক থাকলেও রাত বাড়লেই বাড়ছে কাশির প্রকোপ। আপনারও কি শুকনো কাশির জেরে রোজই বারোটা বাজচ্ছে ঘুমের? কফ না উঠলেও কাশি কিছুতেই কমছে না। ঋতু পরিবর্তনের পাশাপাশি নেপথ্যে রয়েছে অ্যালার্জির সমস্যাও। তবে কারণ যা-ই হোক না কেন, রাতের ঘুম নষ্ট হওয়ার সার্বিকভাবে প্রভাব পড়ছে শরীরে। তাহলে কয়েকটা ঘরোয়া টোটকা প্রয়োগ করে কাশি কমছে কিনা দেখতে পারেন।
১. গরম জল-টানা শুকনো কাশি হতে থাকলে ঈষদুষ্ণ জল খান। কারণ ঠান্ডা জল গলায় গিয়ে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। গরম জল খেলে গলায় আরাম পাবেন। কাশিও কমবে দ্রুত।
২. মধু- কাশির সমস্যায় প্রতি দিন এক চামচ করে মধু খেয়ে দেখতে পারেন। কাশির ঘরোয়া টোটকা হিসাবে মধু বেশ ভাল কাজ করে। মধুতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান যা ভাইরাল সংক্রমণ কমাতেও কার্যকরী।
৩. তুলসী পাতা- আর্য়ুবেদ মতে, তুলসীর রস শ্বাসযন্ত্রের যে কোনও সমস্যা মেটাতে ম্যাজিকের মতো কাজ করে। কাশির সমস্যায় মধুর সঙ্গে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খান। এছাড়াও তুলসী পাতার রস এবং মধু মিশিয়েও খেতে পারেন।
৪. নুন জলে গার্গেল- গলা ব্যথা হলে গার্গল করলে কমে যায়। শুকনো কাশিতেও গরম জলে নুন দিয়ে গার্গেল করলে গলায় আরাম পাবেন।
৫. আদা- ২ কাপ জলে কিছুটা আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। এরপর সেই পানীয় ছেঁকে সামান্য মধু মিশিয়ে খেলে খুসখুসে কাশিতে আরাম পাবেন। আদা দিয়ে ফোটানো জল দিয়েও গার্গল করলে উপকার মিলবে। সেক্ষেত্রে গার্গল করার আধ ঘণ্টা আগে ও পরে কোন খাবার খাবেন না এবং কম কথা বলবেন।
৬. হলুদ- হলুদ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শুকনো কাশির জন্য হলুদ খুব কার্যকরী। এক কাপ দুধের মধ্যে ১ চা চামচ হলুদ মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে খেতে পারেন। শুকনো কাশি কমাতে হলে কয়েক চামচ হলুদের রস খেলেও উপকার পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?