মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Narendra Modi: মোদির হাতিয়ার অশোক-শচীন দ্বন্দ্ব, রাহুলের হাতে জাতিগত আদম সুমারি

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৩ ১৯ : ৫৬Kaushik Roy
বীরেন ভট্টাচার্য: গুজরাটের আহমেদাবাদে যখন ক্রিকেট বিশ্বকাপ খেলছে ভারত, সেই সময় রাজস্থানে নির্বাচনের প্রচারে ক্রিকেটের ভাষা ব্যবহার করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে বলে কটাক্ষ করলেন তিনি। সেরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং শচীন পাইলটের ঠাণ্ডা লড়াইকেই প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন বলে মত রাজনৈতিক মহলের। অন্যদিকে জাতিগত আদমসুমারিকে হাতিয়ার করে এদিনও বিজেপি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, যাই হয়ে যাক, জাতিগত জনণগনা করবেন প্রধানমন্ত্রী মোদি।

এদিনের সভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, "সারা ভারত এখন ক্রিকেটে মেতে ওঠেছে। ক্রিকেটে, একজন ব্যাটসম্যান মাঠে নামেন এবং দলের জন্য রান করেন। তবে কংগ্রেস দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে খেলা হচ্ছে। ৫ বছর একে অপরের বিরুদ্ধে খেলা চালিয়ে গিয়েছে কংগ্রেস।" তিনি বলেন, একজন মহিলা একবার সবাইকে আমন্ত্রণ করেছিলেন তাঁর স্বামী ১০০তম বার ধুমপান ত্যাগ করায়। তার আগে ৯৯ বার ধুমপান ত্যাগ করেছেন মহিলার স্বামী। প্রসঙ্গত উল্লেখ্য, অশোক গেহলত এবং শচীন পাইলট নিজেদের মধ্যে দূরত্ব মিটিয়ে ভোটে দলে জয়ের জন্য একসঙ্গে ঝাঁপিয়েছেন। বিজেপি এবং নরেন্দ্র মোদির দাবি, ৯৯ বার ধুমপান ত্যাগ করার মতোই সম্পর্ক অশোক গেহলত এবং শচীন পাইলটের। রাজস্থানের চুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, "দিল্লি থেকে বড় নেতার আসায় এর আগে ক্যামেরার সামনে ১০০ বার করমর্দন করেছেন অশোক গেহলত এবং শচীন পাইলট। যদিও তাঁদের মধ্যে কোনও দূরত্ব নেই বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, কংগ্রেস রাজস্থানে জাতিগত জনগণনা করবে বলে আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্ক প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, "প্রধানমন্ত্রী মোদি ভারত মাতা কি জয় বলেন। তবে তাঁর একথা না বলে আদানি কি জয় বলা উচিত।" তাঁর মতে, ভারতমাতা হলে দেশে দরিদ্র, কৃষক, শ্রমিকরা। রাহুল গান্ধীর কথায়, তখনই ভারত মাতার আসল জয় হবে, যখন দেশের সমস্ত ক্ষেত্রে তাঁদের সকলের অংশগ্রহণ থাকবে। রাহুল গান্ধীর কটাক্ষ, একটি ভারত আদানির এবং অপরটি দেশের গরীব মানুষের। এই ভাবে প্রধানমন্ত্রী মোদি দুটি ভারত তৈরি করতে চাইছেন বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, "রাজ্যে ফের কংগ্রেস সরকার তৈরি হলে রাজ্যের প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ১০,০০০ টাকা কর দেওয়া হবে। এলপিজি সিলিন্ডার ৫০০ টাকা দরে দেওয়া হবে। নরেন্দ্র মোদি পুরনো পেনশন প্রকল্প বন্ধ করেছিলেন। আমরা তা চালু করেছি।" রাহুল গান্ধীর ভাষায়, "প্রধানমন্ত্রী মোদি বলেন, জাতি বলে কিছু নেই। দেশে শুধু গরীব মানুষ রয়েছেন। যদিও যখন অধিকারের সময় আসে, তখনই বলা হয় জাতি বলে কিছু নেই। যখন ঝামেলাকে উস্কে দেওয়া হয়, তখন তাকে ওবিসি এবং দলিত।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া