মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে রাজনীতি

Riya Patra | ১৯ নভেম্বর ২০২৩ ১৯ : ০১Riya Patra

বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ভারত অষ্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়েও সরগরম হল জাতীয় রাজনীতি। কংগ্রেস এবং বিজেপির ঠাণ্ডা লড়াই এবং ঠাণ্ডা যুদ্ধ নভেম্বরে দিল্লির তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দিয়েছে। বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার জয় কামনায় শুভেচ্ছা জানানো হয়। পাল্টা কংগ্রেস দলের তরফ থেকে থেকে লেখা হয়েছে জিতেগা ইন্ডিয়া। ২০২৪ লোকসভা নির্বাচনে নিজেদের মধ্যে জোট গড়ে তার নাম ইন্ডিয়া দিয়েছে বিরোধী শিবির। সেই নামকেই টিম ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

বিজেপির তরফে টুইটারে লেখা হয়েছে, " কাম অন ইন্ডিয়া, আমরা তোমাদের বিশ্বাস করি।" সঙ্গে সঙ্গেই বিষয়টি লুফে নিয়েছে কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "এটাই সত্যি। জিতবে ইন্ডিয়া।" যদিও কংগ্রেসের তরফে কোন ইন্ডিয়ার কথা বলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির ইন্ডিয়া শব্দ ব্যবহারকে কটাক্ষ করেছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধী জোটের নাম ইন্ডিয়া করার পর থেকেই দেশের নাম বদলে ভারত করার প্রক্রিয়া শুরু করে মোদি সরকার। জি২০ সম্মেলনে রাষ্ট্রপতির আমন্ত্রিত নৈশভোজের অনুষ্ঠানে ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামটি ব্যবহার করা হয়। সেই শব্দের খেলা নিয়েই বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হল রাজনীতি।

অন্যদিকে, রবিবার ১৯ নভেম্বর দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্ম বার্ষিকি। ১৯৮৩ সালে ভারত যখন কপিল দেবের অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ জয় করে, সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই বিষয়টিকে এদিন তুলে ধরে বার্তা দিয়েছে কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতকে কাপ জয় করলে তা নিয়ে প্রচার করবে বিজেপি। ফলে আগে থেকেই ইন্দিরা এবং ২০১১ সালে মনমোহন সিং এর সময়ে বিশ্বকাপ জয়ের বিষয়টি তুলে ধরেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "৪০ বছর আগে প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল ভারত। পরে দিল্লিতে বিশ্বকাপ জয়ী দলকে সম্মান জানাতে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় ক্রিকেট দল ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পুনরাবৃত্তি করুক এবারও।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া