শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Home Remedies For Sneezing: হাঁচির চোটে প্রাণ ওষ্ঠাগত? এই সব টোটকায় চটজলদি পাবেন স্বস্তি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ আগস্ট ২০২৪ ২০ : ৪১Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: একবার শুরু হলে যেন আর থামতেই চায় না। ঘুম থেকে উঠতেই জেদি হাঁচির চোটে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এক নাগাড়ে কখনও কখনও ১০-১২টা হাঁচি হয়েই চলেছে। নেপথ্যে অ্যালার্জি হোক কিংবা ধুলো, বা যাই কারণ থাকুক না কেন, হাঁচি যে অত্যন্ত অস্বস্তিকর। অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে মুক্তি মেলে বটে, তবে সেই সব ওষুধে আবার ঘুমে চোখ বুজে আসে। ফলে দিনের বেলা কাজের সময়ে খাওয়ার উপায় নেই। তবে কয়েকটি ঘরোয়া টোটকায় হাঁচির সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন। জেনে নিন সেই টিপস। 

মধু: সর্দির হাঁচির সমস্যায় দারুণ কাজ করে মধু। অ্যালার্জির হাঁচিও কিছু কিছু ক্ষেত্রে মধু আটকে দিতে পারে। এক চামচ মধু গলায় গেলেই হাঁচির প্রবণতা কমে যায়।

জিভের টোকা: টানা হাঁচি হয়েই চলেছে? টাকরায় জিভ দিয়ে টোকা দিন। নিমেষে বন্ধ হবে হাঁচি। এই পদ্ধতিতে অনেকেই অল্প সময়ে হাঁচি থামিয়ে ফেলতে পারেন।

ইউক্যালিপটাস তেল: এই তেলের গন্ধে হাঁচি থেমে যায়। রুমালে ২-৩ ফোঁটা ইউক্যালিপটাস তেল নিয়ে হাঁচির সময় ক্রমাগত শুঁকতে থাকুন। দ্রুত বন্ধ হয়ে যেতে পারে হাঁচি।

কালো এলাচ: হাঁচি থেকে বাঁচতে দু’তিন বার কালো এলাচ চিবোতে পারেন। এই সমস্যায় কালো এলাচের তেলও খুব উপকারী। 

আমলকি: হাঁচির সমস্যা কমাতে নিয়মিত গোটা আমলকি কিংবা আমলকির জুস খান। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট। এছাড়াও এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

তুলসী পাতা: আয়ুর্বেদ মতে, প্রচুর গুণে ভরপুর তুলসী পাতা। হাঁচি কমাতে ৩-৪টে তুলসী পাতা জলে ফুটিয়ে নিন। এবার রাতে ঘুমানোর আগে এই জল খেলেই উপকার পাবেন। 

আদা:সামান্য আদা ও মধু গরম জলে ফুটিয়ে রাতে শোওয়ার আগে পান করুন। ঋতু পরিবর্তনের সময়ে হাঁচি বা নাক বন্ধ হওয়ার সমস্যা কমবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া