রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | WEATHER TODAY: সকাল থেকেই আকাশের মুখ ভার, জেনে নিন আজ আবহাওয়া কেমন থাকবে দিনভর

Sumit | ২৪ আগস্ট ২০২৪ ১৩ : ৪৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : শনিবার সকাল থেকেই কলকাতা সহ গোটা রাজ্যে আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগোচ্ছে। বাংলার ওপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে।

 

 শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। গোটা দক্ষিণবঙ্গেই  বিচ্ছিন্ন ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আইএমডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ২৩ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হবে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে।

 

উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই সময়ে সারা জেলাজুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে মোটের উপর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে তুলনায় কম। ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে তুমুল ভারী বৃষ্টি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া