মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 25kg gold jewellery: ২৫ কেজি সোনার গয়না পরে মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশ যাত্রা করেছিলেন ৩জন, এরপর কী ঘটল?

Moumita Basak | ২৩ আগস্ট ২০২৪ ২১ : ২৫Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: দেব মাহাত্ম্যই হোক বা মন্দিরে গচ্ছিত সম্পদ।তিরুপতি বালাজি মন্দিরের বিশেষত্ব সর্বজনবিদিত। মন্দিরে প্রতিদিন ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। চুল, সোনা সহ বিভিন্ন বহুমূল্য দ্রব্য বিগ্রহকে নিবেদন করেন ভক্তরা। সম্প্রতী আরও এক বিশেষ কারণে খবরের শিরোনামে এল তিরুপতি বালাজির মন্দির।

 

প্রাচীনকাল থেকেই ভারতে শ্রী সম্পদ বলে বিবেচিত হয়ে আসছে সোনা। ভারতীয় সভ্যতায় শুভ কাজে সোনার ব্যবহার বহুল প্রচলিত। স্বাভাবিকভাবেই পুজো-পার্বণ সহ দেবদর্শনেও সোনার উপস্থিতি বিশেষ তাৎপর্য রাখে। এবার সেই সোনা সংক্রান্ত কারণেই নজর কেড়েছে তিরুপতি মন্দির। তবে এবার ঘটনাটা একটু ভিন্ন।

 

মন্দিরের বিগ্রহকে সোনা নিবেদন নয়। এবার সোনার অলঙ্কার পড়ে তিরুপতি মন্দিরে গিয়ে নজর কেড়েছেন ৩ ভক্ত। প্রতিনিয়ত কাতারে কাতারে ভক্ত তিরুপতি দর্শনে ছুটে আসেন। মন্দিরে আসা হাজার হাজার ভক্তের মাঝে আলোচনায় উঠে এসেছেন ওই ৩ ভক্ত।

 

সম্প্রতি পুনে থেকে তিরুবালা মন্দিরে বিগ্রহ দর্শন করতে গিয়েছিলেন এক মহিলা সহ দু'জন পুরুষ। তাঁদের সাজসজ্জায় ছিল মোট ২৫ কেজি সোনার অলঙ্কার। 
সাজসজ্জার পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে সোনার গয়না ধন-সম্পদ ও প্রাচুর্যের পরিচায়ক। তাই বিয়ে সহ যেকোনও অনুষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে সবারই প্রিয় সোনার গয়না।

 

তিরুপতি মন্দিরে আসা ওই মহিলা ভক্তের পাশাপাশি ২ পুরুষ পুণ্যার্থীর শরীরজুড়ে ছিল ভারী স্বর্ণালঙ্কার। হার, কানের দুল,  হাতের গয়না, কোমর-বন্ধনী থেকে শুরু করে বাদ যায়নি কিছুই। স্বাভাবিকভাবে মহিলার পাশাপাশি ২ পুরুষের এই সাজসজ্জা নজর কেড়েছে মন্দিরে উপস্থিত অন্যান্য ভক্তদের।

 

সেই ভিডিও ভাইরালও হয়েছে মুহূর্তে। সেইসঙ্গে ওই ৩ ভক্ত উঠে এসেছেন আলোচনা কেন্দ্রবিন্দুতে। আর হবে নাই বা কেন?  বর্তমানে দামের কারণে ইচ্ছে থাকলেও সোনা কেনার সাধ্য হয়তো অনেক মানুষেরই নেই। সেখানে স্পর্শ নাই বা করা গেল, ২৫ কেজি গয়নার সাজ চোখে দেখলেও বিষ্ময় কিছু কম জাগে না। সেই বিশেষ স্বর্ণসাজ যদি ভিডিওতেও দেখতে হয়, তাতেই বা ক্ষতি কি?  আর যাই হোক, সোনার গয়না তো! তাও আবার ২৫ কেজির!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া