শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Bathroom Makeover: ছোট বাথরুমকে বড় দেখাতে চান? ভোল বদলান ৭ উপায়ে

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ আগস্ট ২০২৪ ২১ : ০৯Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: নতুন বাড়ি সুন্দরভাবে সাজাতে কে না চায়! শোওয়ার ঘর, বারান্দা, ড্রয়িং রুম, ডাইনিংয়ের চাহিদা মিটিয়ে বাথরুমের জন্য জায়গা থাকে সামান্যই। তাই ছোট বাথরুমকে বড় দেখানোর চ্যালেঞ্জের মুখে পড়েন কমবেশি অনেকেই। আর শৌচাগারের অন্দরসজ্জার ভাবনাও মাথায় আসে সব ঘর সাজানোর পর। তবে ছোট বাথরুমকেও কিন্তু আপনি অনায়াসে বড় দেথাতে পারেন। কীভাবে? সেখানেই তো চমক। অন্দরসজ্জা শিল্পীদের মতে, বাড়ির অন্যান্য অংশের মতো শৌচাগারের অন্দরসজ্জাও গৃহস্থের রুচির পরিচয় বহন করে। তাহলে ছোট বাথরুমকে কীভাবে বড় দেখাবেন? কীভাবেই বা শৌচাগারের অন্দরসজ্জা করবেন?   রইল সেই সব উপায়-

টাইলসের আকার বড় রাখুন- টাইলসের আকার যত বড় রাখবেন, বাথরুম ততই বড় দেখাবে। সেক্ষেত্রে জোড়াহীন টাইলস ব্যবহার করতে পারেন। এরকম টাইলস ব্যবহার করলে পুরো বাথরুমকে মনে হবে যেন একটা টাইলসে ঢাকা। সবমিলিয়ে বড় দেখাবে বাথরুম।

সঠিক রং বাছুন- শৌচাগারে কী কী রাখবেন তার সঙ্গে দেওয়াল, মেঝে, কমোড কিংবা অন্যান্য জিনিসের সঙ্গে রঙের সমন্বয় থাকছে কি না, তা আগে থেকে দেখে নেওয়া জরুরি। কারণ শৌচাগার সাজানোর অন্যান্য ছোটখাটো জিনিস পাল্টানো গেলেও মেঝের টাইলস বা কমোড কিন্তু পাল্টানো বেশ ঝক্কির। হালকা রঙের টাইলস বাছতে পারেন। একই আকারের দুটি ভিন্ন রঙের বস্তু পাশাপাশি রাখলে যার রং হালকা, সেটিই বড় দেখাবে। তাই সাদা কিংবা সাদার শেড বা যে কোনও রঙের হালকা শেড বেছে নিন।

এক রঙের বাথরুমের ফিটিংস- বাথরুমের ফিটিংস সব এক রঙের থাকলে ভাল দেখাবে। আর তা যদি টাইলসের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়, তাহলে সবচেয়ে ভাল। যেমন আপনার পুরো বাথরুম সাদা রঙের হলে ফিটিংসগুলো কালো রঙে করতে পারেন। বাথরুম হালকা গোলাপি বা প্রবাল রঙের হলে ফিটিংসে আনতে পারেন সোনালির ছোঁয়া ব্যবহার করতে পারেন।

বাথরুমে দরজায় ক্যাবিনেট- বাথরুমে প্রবেশের দরজার উপরে যদি ক্যাবিনেট বানিয়ে ফেলেন তা আলাদা করে কম চোখে পড়বে। বাথরুমে যত কম জিনিস থাকবে ততই ছিমছাম লাগবে। 

বেসিনের আকার এবং রং- শৌচাগারে থাকা বেসিনটির আকার এবং রং কেমন হবে তা-ও আগে থেকে ভেবে নেওয়া জরুরি। সাধারণত কমোড, বাথটব এবং বেসিনের মধ্যে সামঞ্জস্য রেখেই অন্দরসজ্জা পরিকল্পনা করা হয়। তাই অন্দরসজ্জা করার সময় এই বিষয়টি কিন্তু মাথায় রাখতেই হবে।

আয়নার ব্যবহার-নিজের সঙ্গে কথা বলা, নিজেকে চেনার বা জানার এককথায় বাথরুমে একান্ত মুহূর্তে আয়না যেন হয়ে ওঠে নিজেরই প্রতিচ্ছবি। তবে ছোট জায়গা বড় দেখানোর ক্ষেত্রে বুঝেশুনে আয়নার ব্যবহার করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া