শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

সুনীতাদের দ্রুত পৃথিবীতে ফেরানোর বিষয় শুরু থেকেই আশাবাদী ছিল নাসা। তবে ২ নভঃশ্চকে ঠিক কবে, কখন, কীভাবে ফিরিয়ে আনা হবে? এই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কয়েকটাদিন।

বিদেশ | sunita williams: কমছে সময়! বাড়ছে উদ্বেগ, সুনীতাদের পৃথিবীতে ফেরা নিয়ে বড় বার্তা নাসার

Moumita Basak | ২৩ আগস্ট ২০২৪ ২০ : ০৩Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: শীঘ্রই পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মী বুচ উইলমোর? আশার আলো শোনাচ্ছে নাসা। ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও উইলমোরকে পৃথিবীতে ফেরাতে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

 

চলতি বছরের ৫ জুন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল নাসার বোয়িম সিএসটি-১০০ স্টারলাইার ক্যাপসুল। আর সেই যান চড়ে পৃথিবী ছেড়েছিলেন মার্কিন মহাকাশ সংস্থার দুই নভঃশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মী বুচ উইলমোর।  ৮ দিনের সফরে আন্তির্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী ও তাঁর সহকর্মী। কিন্তু আচমকাই সুনীতাদের মহাকাশযানটি যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। আর সেইসঙ্গেই অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা। গত ৬ জুই থেকে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতারা।

 

সুনীতাদের দ্রুত পৃথিবীতে ফেরানোর বিষয় শুরু থেকেই আশাবাদী ছিল নাসা। তবে ২ নভঃশ্চকে ঠিক কবে, কখন, কীভাবে ফিরিয়ে আনা হবে? এই উত্তর পেতে আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কারণ ২৪ আগস্টই সুনীতাদের ফেরার দিনক্ষণ নির্ধারণ করতে পারে নাসা। সবকিছু ঠিকঠাক থাকলে স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুলে পৃথিবীতে ফিরতে পারেন দুই মহাকাশচারী। সূত্রের খবর, সেক্ষেত্রে ফেরার সময়কাল হতে পারে আগামী বছর।

 

মহাকাশ গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক স্পেশ স্টেটার খুবই গুরুত্বপূর্ণ। আর দু'মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন দুই নভঃশ্চর। স্বাভাবিকভাবে যতদিন যাচ্ছে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে ততই। কারণ আন্তর্জাতিক স্পেশ সেন্টারে থাকাকালীন বহু প্রতিকুলতার মধ্য দিয়ে যেতে হয় মহাকাশচারীদের।

 

সময়ের ব্যাপক হেরফেরে নিত্যদিনের কাজকর্ম ছাড়াও ঘুমানো বা ঘুম থেকে ওঠার ক্ষেত্রেও নানাধরণের সমস্যার সম্মুধীন হন মহাকাশচারীরা। জানা গিয়েছে, দীর্ঘসময় মহাকাশে থাকলে তার প্রভাব পড়তে পারে মানব শরীরেও। 

 

সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে পারে মহাকাশচারীদের পেশী। দুর্বল হতে পারে হাড়ও। প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তিতেও। এখন যাবতীয় বাধা কাটিয়ে কবে সুনীতারা ফিরতে পারবেন? তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাতে হবে সুনীতাদের।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া