শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ আগস্ট ২০২৪ ০০ : ৫৮Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: মন ভাল রাখতে ‘হ্যাপি হরমোন’-এর কথা শুনেছেন কখনও? বলা ভাল, আমাদের মেজাজ, অনুভূতি, ভালো লাগা নিয়ন্ত্রণ করে যে চারটি হরমোন সেগুলিকেই বলে হ্যাপি হরমোন। ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন—এই চার হ্যাপি হরমোনের মধ্যে সবচেয়ে আলোচিত হল ডোপামিন। কোনো ভাল লাগা বা আনন্দের কাজ করার পর মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ বহুগুণে বেড়ে যায়। ফলে আমাদের মস্তিষ্কে তৈরি হয় সুখানুভূতি। ভাল অনুভব করার জন্য শরীরে ডোপামিনের মাত্রা থাকতে হয় ঠিকঠাক। প্রাকৃতিকভাবে ডোপামিনের মাত্রা বাড়ানোর পদ্ধতি কিন্তু বেশ সহজ। তাহলে ডোপামিন কীভাবে বাড়াবেন? রইল ১০ প্রাকৃতিক উপায়ের খোঁজ।
১. পছন্দের খাবারদাবার- পছন্দের খাবার খেলে ডোপামিন বাড়তে পারে। এমনটা ঠিক, তবে সুস্বাদু বহু খাবারই যে অস্বাস্থ্যকর, উচ্চ ক্যালরি সম্পন্ন। তাই রোজ এই সব খাবার খেলে হয়তো মন ভালো থাকবে, কিন্তু শরীরের বারোটা বেজে যাবে। বরং এমন খাবার বেছে নিন, যাতে শরীরে ডোপামিন বাড়বে, আবার স্বাস্থ্যেরও ক্ষতি হবে না। যার জন্য বাদাম ও বিভিন্ন ধরনের সীডস, সবজি খেতে পারেন।
২. ঘাম ঝরান-নিয়মিত ব্যায়াম করলে ডোপামিন বাড়ে। নিজের পছন্দ অনুযায়ী যে কোনও ধরনের ব্যায়াম করতে পারেন। বাড়িতে কিংবা জিমে যেখানেই শরীরচর্চা করুন না কেন উপকার পাবেন। সঙ্গে নিঃসৃত হবে ডোপামিনও।
৩. লক্ষ্য পূরণ-জীবনের যে কোনও লক্ষ্য পূরণ হলে শরীরে বাড়বে ডোপামিন। রোজকার জীবনে কিংবা সপ্তাহ, মাস বা বছরভিত্তিক লক্ষ্যও নির্ধারণ করেও এগোতে পারেন।
৪. ইতিবাচক চিন্তা- যে কোনও বিষয়ে ইতিবাচক থাকার চেষ্টা করুন। সারাদিন অনেক নেতিবাচক কাজ হলেও আপনাকে ইতিবাচক থাকতে হবে। তবেই নি:সৃত হবে হ্যাপি হরমোন।
৫. বই পড়া- বই পড়লে নি:সন্দেহে ডোপামিন নিঃসরণ হয়। মনে রাখবেন, ফোন স্ক্রল করলে সাময়িক ভাল লাগতে পারে, তবে বই পড়লে যে সুখানুভূতি হয় তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
৬. পারিবারিক ও সামাজিক থাকুন- অবসরে বাড়ির কাজ করুন। এছাড়াও নিয়মিত প্রতিবেশী, আত্মীয়-বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন। অন্যের উপকারে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করলেও ভাল লাগা থাকে।
৭. প্রকৃতির সঙ্গে সময় কাটান- পোষ্য কিংবা প্রকৃতির সঙ্গে সময় কাটানো মানসিক চাপ সামলানোর এক দারুণ উপায়। এই ধরনের কাজেও ডোপামিন নিঃসরণ হয়।
৮. সম্পর্কের প্রতি যত্নশীল-আপনার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্কের প্রতি যত্নশীল হন। সম্পর্কের বন্ধন যত অটুট থাকবে, বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কে আপনি যতটা নিরাপদ বোধ করবেন, ততই শরীরের ডোপামিনের ভারসাম্য রাখা সহজ হবে।
৯. আধ্যাত্মিক কাজ- মনকে শান্তি দেয় এমন কাজ আপনার দেহে ডোপামিন বাড়ায়। নিয়মিত ধ্যানও করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?