শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura flood : প্রবল বৃষ্টিতে বন্যার কবলে ত্রিপুরা

Sumit | ২১ আগস্ট ২০২৪ ০৪ : ৩০Sumit Chakraborty

নিতাই দে,  আগরতলা :   রাজ্যে গত দুদিনের ভারী বৃষ্টিপাতের কারনে বন্যার ক্ষতিগ্রস্ত ত্রিপুরা। বিভিন্ন পাহাড় সহ রাস্তায় ধস। রেল লাইনে ধস। বন্যাতে মৃত ১০, নিখোঁজ দুইজন। আগরতলা শহরের ব্যস্ততম রাস্তা সহ বেশ কিছু জায়গায় বন্যার কারণে জলে থৈ থৈ। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা নিজ বাড়িতেও জল ঢুকেছে। বুটে করে বাড়ির রাস্তা পার হয়ে অফিসে যাওয়ার জন্য সরকারি গাড়িতে উঠতে হল মুখ্যমন্ত্রীর। বুধবার বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে খতিয়ে দেখলেন ত্রাণ ব্যবস্থাপনা। যাতে বন্যায় দুর্গত মানুষ সব ধরণের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান।

এদিন আগরতলার ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন, রামঠাকুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বড়দোয়ালির স্বামী বিবেকানন্দ স্কুলের অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

  পরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সংবাদ মাধ্যমকে বলেন, আজ দক্ষিণ জেলায় যাওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণে রাস্তা খারাপ হওয়ার দরুণ সেটা সম্ভব হয়নি। এজন্য রাজধানী আগরতলার আশপাশে থাকা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি। কোনদিন ভাবা যায় নি যে ত্রিপুরার মতো জায়গায় এত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গোমতী জেলায় প্রায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজকেও আগরতলা ও এডিনগরে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

মুখ্যমন্ত্রী জানান, বন্যায় দুর্গত মানুষের খোঁজখবর নিতে এসেছি। যাতে তাদের কোন অসুবিধা না হয়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাই কাজ করছেন। প্রশাসন সকলের পাশে রয়েছে। এর পাশাপাশি কাউন্সিলারগণও খুব ভালো কাজ করছেন। দলের কার্যকর্তাগণও মাঠে নেমে কাজ করছেন। আমাদের দলের সভাপতিও রয়েছেন। তিনিও বিভিন্ন জায়গায় ঘুরছেন। দলের কার্যকর্তাদের মানুষের পাশে থেকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সভাপতি। 

তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানান, এখন পর্যন্ত যা খবর রয়েছে সারা রাজ্যে ৩২০টির মতো ত্রাণ ও আশ্রয় শিবির খোলা হয়েছে। এগুলিতে প্রায় ৩০ হাজারের অধিক দুর্গত মানুষ এসকল শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা দুর্গত মানুষের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন কালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ। 

 এর পাশাপাশি এদিন আগরতলার ইন্দ্রনগরের আইটি ভবনে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হাজির হন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সেখানে সিসি ক্যামেরার মাধ্যমে আগরতলা শহরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। 

 মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ব্যবস্থাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যায় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। এবং প্রতিনিয়তই রাজ্যের বন্যার পরিস্থিতি নিয়ে খবর নিচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আরও চারটি এনডিআরএফ টিম আসছে অরুণাচল প্রদেশ থেকে জানালেন মুখ্যমন্ত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া