রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Excessive Yawning Reasons: বার বার হাই উঠছে? সাবধান! এই সব রোগের খপ্পরে পড়েননি তো?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ আগস্ট ২০২৪ ১৯ : ১৫Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: আমাদের শরীর খুব স্মার্ট। যখনই খেয়াল করে ক্লান্তি আমাদের ঘিরে ধরেছে, তখনই হাই-এর মাধ্যম অনেকটা পরিমাণ অক্সিজেন মস্তিষ্কে গিয়ে পৌঁছয়। ফলে ক্লান্তি দূর হতে সময় লাগে না। দিনে বার কতক হাই তুললে কোনও ক্ষতি নেই। কিন্তু বারে বারে যদি হাই উঠতে থাকে, তাহলে সাবধান হতে হবে বৈকি! কারণ অতি সাধারণ এই ঘটনার পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও রোগের লক্ষণ। তাই সচেতন না হলেই বিপদ! 

অনিদ্রা- হাই ওটার সবচেয়ে বড় কারণ ঘুম না হওয়া। য়ারা দীর্ঘদিন অনিদ্রার সমস্যায় ভোগেন তাদের শরীরে ক্লান্তি কাটে না। আর তার ফলেই হাই উঠতে থাকে। ভাল করে ঘুমালে এই সমস্যা অনেকটাই কেটে যায়। 

ওষুধের প্রভাব- নির্দিষ্ট কোনও ওষুধের প্রভাবেও অতিরিক্ত হাই উঠতে পারে। কাশি কমানোর বা স্নায়ুর কোনও রোগের ওষুধ খেলে অনেকেরই সারাদিন আচ্ছন্ন ভাব থাকে। 

মস্তিষ্কে ক্লান্তি-মাথার অতিরিক্ত পরিশ্রম হলেও হাই ওঠা স্বাভাবিক। এ ছাড়াও পার্কিনসন্স বা স্কেলেরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের অত্যধিক হাই উঠতে দেখা যায়।

শরীরের তাপমাত্রা বেড়ে গেলে- কারও শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলেও হাই উঠতে পারে। এই সমস্যা কাটাতে গরম চা বা কফি খাওয়া পারেন। তাতেই যদি সমস্যা কমে যায়, তাহলে বুঝতে হবে যে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই হাই উঠছিল।

উদ্বেগ-অত্যধিক মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে থাকলেও অনেকের অতিরিক্ত হাই ওঠে। কোনও বিষয় নিয়ে মনের মধ্যে ভয়ের উদ্রেক হলেও এমন সমস্যা দেখা দিতে পারে।

হার্টের সমস্যা- শরীরে অক্সিজেনের জোগান অব্যহত রাখতে অনেক সময়েই অতিরিক্ত হাই উঠতে দেখা যায়। পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছলে হার্টের রোগ দেখা দিতে পারে। তাই হার্টের সমস্যার অন্যান্য লক্ষণের পাশাপাশি যদি অতিরিক্ত হাই ওঠে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া