মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: খামখেয়ালি মিধিলি, ত্রিপুরায় নাস্তানাবুদ সরকার, হাওয়া অফিসের পূর্বাভাস প্রত্যাহার

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ২১ : ২৯Pallabi Ghosh
সমীর ধর, আগরতলা: শেষমেষ সতর্কবার্তা প্রত্যাহার করতে হল আবহাওয়া দপ্তরকে। ঘূর্ণিঝড় মিধিলি-র খামখেয়ালিতে বিভ্রান্ত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আগরতলা অফিস। নাস্তানাবুদ ত্রিপুরা সরকার। 
আবহাওয়া দপ্তরের প্রকাশ করা আগের মিধিলি-মানচিত্র অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি প্রথমে শক্তি বাড়িয়ে যাচ্ছিল কিছুটা পশ্চিমে, উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের দিকে। হঠাৎ ডাইনে মোড় ঘুরে এগোয় উত্তর এবং উত্তর-পূর্ব কোণ লক্ষ্য করে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চল এবং ত্রিপুরায় ৬৫ কিলোমিটার বেগে আঘাত হানলেও দ্রুত শক্তি হারায়। ভারত সরকারের মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট শনিবারের জন্যও ত্রিপুরার চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছিল। বাকি চার জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস। ত্রিপুরা সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর ঢাল-তরোয়াল নিয়ে তৈরি ছিল। শুক্রবারই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজের এক্স হ্যান্ডেলে জরুরি নির্দেশ জারি করে শনিবারের জন্য রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দেন। কিন্তু, শুক্রবার রাতেই ঝড়-বৃষ্টি থেমে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হয়ে যায়। শনিবার সকালে ত্রিপুরার সব জেলায় আকাশ নীল, ঝকঝকে রোদ। আবহাওয়া দপ্তর তাদের আগের জারি করা পূর্বাভাস এবং সতর্কবার্তা প্রত্যাহার করে নেয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষে শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা আর সম্ভব হয়নি। সবার মান রাখতেই যেন দুপুরের পর একটু মুখ ভার করে রেখেছিল আকাশ।

তবে, শুক্রবারের ঝড়ের ঝাপটায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে সিপাহিজলা, ঊণকোটি, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। আগরতলা সমেত বহু জায়গায় বিপর্যস্ত বিদ্যুত সরবরাহ ব্যবস্থা শনিবারও ঠিক করা যায়নি। আগরতলা এমবিবি বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটির সহকারী জেনারেল ম্যানেজার এইচ এস জেম্পু সাংবাদিকদের জানান, শুক্রবার বেলা ১টা থেকে রাত ৯টা অবধি আগরতলায় কোনও বিমান নামানো যায়নি। যাতায়াত মিলিয়ে ১৭টি উড়ান বাতিল হয়েছে বলে জানা গেছে। বেশির ভাগই ইন্ডিগো-র, আছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার এশিয়া-রও। ৪টি বিমান দিল্লি ও কলকাতা থেকে এসে আগরতলা বিমানবন্দরের অনেক ওপরে কিছুক্ষণ চক্কর কেটেও  নামতে না পেরে কলকাতায় ফিরেছে। আটকে পড়া যাত্রীদের শুক্র-রাত এবং শনিবার খেপে খেপে আগরতলায় আনা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া