রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ আগস্ট ২০২৪ ২১ : ১০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : রবিবার যুবভারতীর সামনে দুই দলের সমর্থকদের লাঠিচার্জ করে সরিয়ে দিল পুলিশ। এদিন পুলিশ আগে থেকে জানিয়ে দিয়েছিল এই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। কিন্তু তারপর দুই প্রধানের সমর্থকরা জড়ো হতে শুরু করে। তবে ভিড় বাড়তে থাকায় পুলিশ দ্রুত সকলকে সরিয়ে দেয়। বেশ কয়েকজন সমর্থককে পুলিশের গাড়ি করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হন মহমেডান সমর্থকরাও।
যতই সময় এগোতে থাকে তত যুবভারতী এলাকায় জমায়েত বাড়তে থাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে পুলিশ। দুই দলের সমর্থকরা বলেন যদি এত পুলিশ এখানে ছিল তবে কেন ডার্বি বাতিল করা হল। এরপর পুলিশ সমস্ত সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। তাদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোটা রাস্তা ছিল সমর্থকদের দখলে। তবে যুবভারতী সামনে কাউকে আসতে দেয়নি পুলিশ।
এদিন যুবভারতী চত্বরে ১৬৩ ধারা জারি ছিল । বিধান নগর পুলিশ কমিশনারের তরফে জানিয়ে দেওয়া হয় এই নির্দেশিকা। আরজি কর প্রতিবাদে বাতিল হয়েছে ডার্বি । দুদলের সমর্থকদের যুবভারতের সামনে জমায়েত কর্মসূচি ছিল। পুলিশের বিরুদ্ধে হুমকি ফোনের অভিযোগ, অশান্তি আটকাতে ১৬৩ ধারা জারি বিধাননগর পুলিশ কমিশনারেটের। রবিবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ মিছিল কর্মসূচি ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে।
বিধাননগর পুলিশের পক্ষে জানানো হয় , রবিবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা জারি থাকবে। কারণ হিসাবে পুলিশ জানিয়েছে, ফুটবলপ্রেমীদের শান্তিপূর্ণ মিছিলে কিছু দুষ্কৃতী ঢুকে বিশৃঙ্খলা এবং অশান্তির তৈরি করতে পারে বলে গোপনসূত্রে খবর পেয়েছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?