মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | PURNESH MODI : রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পুর্নেশ মোদী, পেলেন বড় পুরস্কার

Sumit | ১৮ নভেম্বর ২০২৩ ১৪ : ১৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : সব চোরদের পদবী কেন মোদী হয় ?  প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী। এরপরই তার নামে মানহানির মামলা করেন বিজেপি নেতা পুর্নেশ মোদী। এবার তারই পুরস্কার পাওয়ার পালা। বিজেপির দাদরা নগর হাভেলি, দমনের রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন পুর্নেশ মোদী। বিজেপি নেতা জে পি নাড্ডা এদিন জানান, পুর্নেশের মধ্যে নতুন উদ্যমে কাজ করার ক্ষমতা রয়েছে। তাই তাকে এই দায়িত্ব দেওয়া হল। সুরাত পশ্চিমের বিজেপি বিধায়ক পুর্নেশ মোদী এই দায়িত্ব পেয়ে যথেষ্ট খুশি। প্রসঙ্গত, মার্চ মাসে সুরাত আদালত রাহুল গান্ধীকে দুবছরের জেলের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি তার সাংসদ পদ যাতে না থাকে সেবিষয়েও নির্দেশ দেয়। যদিও দেশের শীর্ষ আদালতে গিয়ে এই দুয়ের হাত থেকেই বাঁচেন রাহুল গান্ধী। তবে গোটা দেশে রাহুলের ভাবমূর্তি যে কিছুটা হলেও ধাক্কা খায় সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে পুর্নেশকে তার এই কাজের জন্য পুরস্কার দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ তাকে বিজেপির শীর্ষ নেতাদের কাছে প্রিয়পাত্র করে তুলেছে বলেই মনে করছে রাজনীতির কারবারিরা।    

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া