শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Home Decor Tips: কম খরচেই সাজিয়ে তুলুন আপনার দু’কামরার ফ্ল্যাট, কীভাবে? রইল উপায়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ১২ আগস্ট ২০২৪ ২৩ : ৫৬Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: সময়ের সঙ্গে ক্রমশই ছোট হচ্ছে পরিবার৷ সঙ্গে কমছে বাড়ির আয়তনও। দু’কামরা কিংবা এক কামরার ফ্ল্যাটবাড়িতে থাকতেও অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকে। তবে আয়তনে ছোট হোক কিংবা বড়, নিজের বাড়ি সকলের কাছেই খুব ‘স্পেশাল’। আসলে বাড়ি মানে তো শুধুই ইঁট-কাঠ-কংক্রিটের চার দেওয়াল নয়, নিজের মনের মতো সাজিয়ে ছোট্ট বাসাতেই সংসার পাতার প্রয়াস। তাহলে বাজেটের মধ্যে কীভাবে আপনার ছোট বাড়িকে সাজিয়ে তুলবেন? রইল টিপস।

ঠিক মতো আসবাব বাছুন

ছোট বাড়িতে অতিরিক্ত কোনও আসবাব নয়, বরং এমন কিছু বাছুন যা একাধিক আসবাবের কাজ করবে। যেমন ধরুন, একটা বড় ওয়ার্ডরোব বানিয়ে সেখানেই জামা কাপড় থেকে ফাইলপত্র সব গুছিয়ে রাখতে পারেন। সেই ওয়ার্ডোবের সঙ্গেই কাচ ফিট করে আয়নাও বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে লাইট রাখলে ড্রেসিং রুম হিসেবেও ব্যবহার করা যাবে।

ফার্নিচারের আকার ঠিক রাখুন

কোনও আসবাই সোজা কিংবা ছুঁচলো রাখবেন না। বদলে ঘরে ঢেউ খেলানো বা গোলাকৃতি আসবাব রাখুন। এতে যেমন জায়গাও কম লাগবে, তেমনই দেখতেও ভালো লাগে। যেমন রাউন্ড শেপের কফি টেবিলের সঙ্গে ঢেউ খেলানো সোফা সেট বেশ মানাবে।

পর্দা আর কুশনে নজর দিন

ঘর সাজানোর জন্য পর্দার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গ দেয় কুশান কভারও। এক রংয়ের পর্দার সঙ্গে মাল্টি কালারের কুশন রাখলে ঘরের শোভা আরও বাড়বে।

বুঝে ঘরের রং বাছুন

ঘর ছোট হোক কিংবা বড়, ঘরের সৌন্দয্যের জন্য রং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই শোভা বাড়াতে রং ঠিক মতো বাছতে হবে। যদিও সকলের পছন্দ এক রকম নয়। কারোর ভাল লাগে হালকা, কারোর আবার বেশ গাঢ় রং পছন্দ। নিজের রুচি অনুযায়ী রং বাছতে পারেন। তাই হালকা রং বাছাই শ্রেয়। আসলে ডিপ রঙ ব্যবহার করলে ঘর অন্ধকার লাগে। কারণ এতে ঘরে আলো খেলে ভাল। আসবাবের সঙ্গে ঘরের রংয়ের সামঞ্জস্য রাখাও জরুরি।

সঠিক আলো লাগান
ঘরের রং অনুযায়ী আলো ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, আলোর সঙ্গে কিন্তু মনের সংযোগ আছে। তাই ঘর সাজানোর জন্য আলো ঠিক মতো লাগাতে হবে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া