মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ নভেম্বর ২০২৩ ১৮ : ৩৮Riya Patra
শীতঘুমের মতোই শীতের কটা মাস ভিড় একটু কম উত্তরের ঘিঞ্জি, ভ্যাপসা, স্যাঁতসেতে এবং আদ্যপান্ত রঙিন গলিটায়। কিন্তু ওই জৈষ্ঠ্য মাস থেকে কার্তিক মাস গোটা একটা পাড়ার সময় পেরিয়ে যায় উর্ধশ্বাসে। এই সময়টুকু ছাড়া বাকি কয়েকমাস কুমোরটুলির গলি, শাখা গলি যতটা ফাঁকা থাকে, বাকি সময়ের ছবি একেবারেই বিপরীত। ভিড়, কর্মব্যস্ততা নিয়ে কখন যে এক একটা দিন পেরিয়ে যায় ঠাওর করা যায় না। এই নির্দিষ্ট সময়ে কুমোরটুলি গেলে দেখা যাবে কোথাও প্রতিমায় রঙ করছেন বছর ৩০-এর হেমন্ত সরদার, কোথাও প্রতিমার সিঁথি কেটে ছড়িয়ে দিচ্ছেন এক পিঠ কালো চুল বছর ৫০-এর হারাধন পাল, কোথাও শিবের জটার জন্য লাল চুল পাকিয়ে আঠা দিচ্ছেন বিষ্ণুপদ, অন্যদিকে রাস্তার ওপর যে মূর্তি শুকোচ্ছে, তার পায়ের কাছের হাঁস, শেয়াল কিম্বা সিংহে রঙ করছেন শান্তিপুরের প্রসেনজিৎ। কুমোরটুলির গলিতে ভিজে কাদা-মাটি পায়ে নিয়ে কয়েকদিন ঘুরলেই টের পাওয়া যায়, পাল শিল্পীদের ঠাকুরের গোলায় বা কারখানায় প্রতিবছর শান্তিপুর, কৃষ্ণনগর, দুই চব্বিশ পরগণা, বর্ধমান সহ একাধিক জেলা থেকে কয়েক হাজার মানুষ নির্দিষ্ট একটা সময়ের জন্য আসেন। ঘুপচি ঘরে দিন কাটান, সময় করে ছোট্ট হাড়িতে ভাত চড়ান, আর বাকি সময় মন দিয়ে, তিলে তিলে গড়ে তোলেন এক একটি অসামান্য প্রতিমা। পাড়ার ক্লাব, বনেদি বাড়ি পুজোর বায়না দেয় কোনও না কোনও পাল শিল্পীর কারখানায়। এই হেমন্ত-হারাধনরাই তখন হয়ে ওঠেন শিল্পীর দশহাতের এক একটি হাত। কেউ কাঠামো বানান, কেউ মাটি মাখেন, কেউ গড়ে তোলেন প্রতিমার অবয়ব, কেউ করেন রঙ, কেউ আঁকেন চোখ, কেউ পরান গয়না। হাতে হাতে প্রধান শিল্পীর দিকে এগিয়ে দেন এক এক উপকরণ। কাজ শেষে তফাতে গিয়ে দাঁড়ান, তাকিয়ে দেখেন, এবছর কতখানি শিখলেন, গড়লেন কতখানি। নিজেদের ফোনে ছবি তুলে রাখেন কেউ কেউ। হিসেব বলছে, কুমোরটুলিতে অন্তত ২০০ বা তার বেশি প্রতিমা শিল্পীর কারখানা রয়েছে। তার প্রতিটিতে অন্তত ২০ থেকে ৫০ জন করে কাজ করতে আসেন ফি বছর। কম করে ৫ হাজার, কেউ বলে সংখ্যা ছাড়িয়ে যাবে ১০ হাজার অনায়াসে। কথা বলা গেল তাঁদের কয়েকজনের সঙ্গে। গত ৫ বছর ধরে কৃষ্ণনগর থেকে আসছেন তন্ময় । তাঁর দাদা বিনয় এই বছর নিয়ে ১২ বছর ধরে আসছেন। কেন আসছেন? জীবিকা অর্জন? উত্তর অবশ্যই ‘হ্যাঁ।‘ তবে সেটাই একমাত্র নয়। ২৫ এবং ৩০ বছরের দুই ভাইয়ের কুমোরটুলিতে এসে নেশা ধরে গিয়েছে রং-তুলি-ভিজে মাটির। তাঁরা বাড়ি থেকে চলে আসেন মোটামুটি দুর্গাপুজোর মাসখানেক আগে। মাটি মাখা থেকে শুরু, ধীরে ধীরে কাঠামোয় মাটি পড়ে, শুকনো হয় প্রতিমা, কয়েক দফায় রঙ পড়ে তাতে। প্রসেনজিৎ গত ৮ বছর ধরে আসছেন কুমোরটুলিতে। আগে শুধু হাতে হাতে উপকরণ এগিয়ে দিতেন,এখন রঙ করেন। প্রসেনজিতের বাড়িতে এর আগে কেউ ঠাকুর গড়ার কাজ করেনি। তাহলে? জানা গেল, পাড়ার দাদা-ভাইয়েরা প্রতি বছর একটা বিশেষ সময়ে কুমোরটুলি আসত, তাদের সঙ্গেই একদিন জেদ করে বাড়ি থেকে চলে আসেন কুমোরটুলির এঁদো গলিতে। হাঁ করে প্রধান শিল্পীর কাজ বসে বসে দেখেছেন একটা সময়। চোখ বন্ধ করে ভেবেছেন একদিন তিনিও অনায়াসে গড়বেন প্রতিমার মুখ। এখন রঙ করার দায়িত্ব পেয়েই বর্তে গিয়েছেন। হাসিমুখে জানালেন, ‘কাজ শেখার কোনও বয়স নেই, নেই আমি শেষদিন পর্যন্ত শিখব।‘ দেখতে দেখতে ২৩ বছর হয়ে গেল। প্রতি বছর নির্দিষ্ট সময়ে কুমোরটুলিতে এসে দাঁড়ান হারাধন। করোনার পর শরীর ভেঙেছে, মনেও থাকে না ইদানিং অনেক কিছু। কিন্তু কুমোরটুলির পথ ভুল হয় না কিছুতেই। বললেন, ‘রোজগারের পরিমাণ খুব বেশি নয়, তবু আমি ঠাকুর গড়া ছাড়া অন্য কিছু ভাবিনি, এটাই করতে চাই।‘ প্রতি বছর এরকম হাজার হাজার মানুষ আসেন কুমোরটুলিতে, জীবিকার টানে, নেশার টানে, রং-মাটির গন্ধের টানে। বাড়িঘর ছেড়ে থাকেন। বায়না অনুযায়ী কাজ করেন মন দিয়ে, কথা পর্যন্ত বলেন না বাড়ির লোকজনের সঙ্গে সারাদিন। প্রতিমা মণ্ডপে গেলে অসামান্য সজ্জা আর আলোর রোশনাইয়ে চোখ ধাঁধিয়ে যায় মানুষের। সেই আলোয় আর জানা হয় না ওঁদের কথা। তাঁরা তখন নিশ্চিন্তে কুমোরটুলির পিছনের রেললাইন টপকে ঘাটে গিয়ে দাঁড়ান, কেউ কেউ পা ছড়িয়ে বসেন। কালীপুজোর পর তাঁরা ফিরে যান। কথা বলে যান, পরের বছর আবার আসার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?