শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | RAHUL GANDHI : রাজস্থান কংগ্রেসে ঐক্যের বার্তা, নির্বাচনী প্রচার শুরু রাহুলের

Sumit | ১৬ নভেম্বর ২০২৩ ২০ : ৫৬Sumit Chakraborty
আবু হায়াত বিশ্বাস, দিল্লি : রাজস্থানে দল ঐক্যবদ্ধ। ভোটের আগে এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে কংগ্রেসে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রচার শুরু করলেন। তার আগে সকালে অশোক গেহলট, শচীন পাইলটকে পাশে নিয়ে জানালেন, তাদের কেবল একসঙ্গে দেখাই যাচ্ছেনা, একসঙ্গেই রয়েছেন। একসঙ্গেই থাকবেন। এরপরেই দাবি করেন,‘এখানে কংগ্রেস জিতবে।’ মঙ্গলবারই পাইলট-‌গেহলটের বৈঠকের ছবি তুলে ধরেছিলেন দলের নেতা কে সি বেণুগোপাল। তাঁরও বার্তা ছিল, রাজস্থান জয়ে দল ঐক্যবদ্ধ। কোনও মতভেদ নেই। এদিনই রাহুল গান্ধী রাজস্থানের চুরু, হনুমানগড় এবং শ্রীগঙ্গানগরে জনসভা করেছেন। সভায় রাহুলের পাশাপাশি মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট ছিলেন। ভাষণে মোদি সরকারকে নিশানা করেন রাহুল। দাবি করেছেন, মোদীর গ্যারান্টি মানে ‘আদানির গ্যারান্টি’! কংগ্রেস মানে কৃষক, শ্রমিক, গরিব, যুবকদের সরকার। জনসভায় দাবি করেন, বিজেপি নেতারা যেখানেই যান, সেখানেই ঘৃণা ছড়ানোর কাজ করেন। কংগ্রেস এর ‘ইলাজ’ বা প্রতিকার করছে। ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলছে। রাজস্থান অশোক গেহলট সরকারের জনমুখী প্রকল্পের উল্লেখ করেন রাহুল এবং ৭ গ্যারান্টির কথা তুলে ধরেন দলের সভায়। কংগ্রেস নেতা জানিয়েছেন, রাজস্থানে সরকার গড়েই জাতি গণনা করাবেন। একইসঙ্গে দেশে কংগ্রেস সরকার গঠিত হলে জাতভিত্তিক জনগণনা শুরু করবে। রাহুল শেষবার রাজস্থানে গিয়েছিলেন সেপ্টেম্বরে। তারপর ভোটের প্রচারে এই প্রথমবার গেলেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভোটের প্রচারপর্ব শেষ হওয়ার পরে মরুরাজ্যে প্রচারে ঝাঁপালেন তিনি। আগামী ২৫ নভেম্বর রাজস্থানে ১৯৯ আসনে ভোট গ্রহণ। এদিন থেকেই মরুরাজ্যে ভোট প্রচার শুরু করলেন রাহুল। একমাসের বেশি হয়েছে ভোট ঘোষণার। কিন্তু অন্য সব রাজ্যে ভোট প্রচারে গেলেও রাজস্থানে পা রাখেননি রাহুল। জল্পনা তৈরি হয়েছিল, অন্য রাজ্যের তুলনায় রাজস্থানে কংগ্রেস জয়ের আশা কম দেখছে বলেই কি রাহুল মরু-রাজ্যে বেশি সময় ব্যয় করতে চাইছেন না? কারণ গত তিন দশক ধরেই রাজস্থানে পাঁচ বছর অন্তর ক্ষমতা বদল হয়ে এসেছে। সেই জল্পনা উড়িয়ে বৃহস্পতিবার থেকে জোরদার প্রচারাভিযান শুরু করলেন সোনিয়া পুত্র। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া