শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Howrah-Mumbai Mail Derail:ট্রেন রওনা দিয়েছিল হাওড়া স্টেশন থেকে। গন্তব্য ছিল মুম্বই। তবে মাঝরাস্তায় বিপত্তি। রাতের অন্ধকারে একসঙ্গে অন্তত ১৮টি কামরা লাইনচ্যুত। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী।

দেশ | Howrah-Mumbai Mail Derail: ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে মুম্বইগামী ট্রেন, লাইনচ্যুত অন্তত ১৮টি কামরা, আতঙ্ক-উদ্বেগ

Riya Patra | ৩০ জুলাই ২০২৪ ১৪ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ট্রেন রওনা দিয়েছিল হাওড়া স্টেশন থেকে। গন্তব্য ছিল মুম্বই। তবে মাঝরাস্তায় বিপত্তি। রাতের অন্ধকারে একসঙ্গে অন্তত ১৮টি কামরা লাইনচ্যুত। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী। 

গত কয়েকমাসে পরপর রেল দুর্ঘটনার ছবি সামনে এসেছে। গত ২ মাসে ৩টি রেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় বারবার প্রশ্নের মুখে উঠছে যাত্রী নিরাপত্তা। কাঠগড়ায় রেল। এসব আলোচনার মাঝে মধ্যরাতে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মঙ্গলবার রাত ৩টা ৪৫ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ১২৮১০, হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। জানা গিয়েছে রাজখারসয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।


এই দুর্ঘটনার কারণ কী? সেকথা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেল লাইনে থাকা মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। তৎক্ষণাৎ শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্য। তবে এখনও উদ্ধার সম্পন্ন হয়নি বলেই জানা গিয়েছেন। তবে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। দুর্ঘটনার কারণ সন্ধানে চলছে তদন্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। এই ট্রেনে বাংলা থেকে বড় সংখ্যায় রোগী মুম্বইয়ে চিকিৎসার জন্য যান বলে জানা গিয়েছে। রেল ইতিমধ্যে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর দিয়েছে। 

হাওড়ার জন্য হেল্পলাইন নম্বর- ৯৪৩৩৩৫৭৯২০, 
রাঁচির জন্য- ০৬৫১-২৭-৮৭১১৫
চক্রধরপুর- ০৬৫৮৭২৩৮০৭২
টাটানগর- ০৬৪৭৩৩৯০৩২৪

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া