রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Delhi Coaching Centre:তিনজন সহপাঠীর প্রাণ গিয়েছে। বাকিরা প্রাণে বেঁচে গিয়েছেন কোনওরকমে। দিল্লি-কাণ্ডের চর্চা এখন দেশ জুড়ে। তীব্র নিন্দা-আলোচনা। তার মাঝেই সামনে এসেছে এক পড়ুয়ার একটি ভিডিও। সেই ভিডিও দেখে রীতিমত শিউরে উঠছেন নেটিজেনরা।

দেশ | Delhi Coaching Centre: দিল্লির কোচিং সেন্টারে সেদিন কী ঘটেছিল? হাড়-হিম করা ভিডিও দেখলে শিউরে উঠবেন আপনিও

Riya Patra | ২৯ জুলাই ২০২৪ ২০ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তিনজন সহপাঠীর প্রাণ গিয়েছে। বাকিরা প্রাণে বেঁচে গিয়েছেন কোনওরকমে। দিল্লি-কাণ্ডের চর্চা এখন দেশ জুড়ে। তীব্র নিন্দা-আলোচনা। তার মাঝেই সামনে এসেছে এক পড়ুয়ার একটি ভিডিও। সেই ভিডিও দেখে রীতিমত শিউরে উঠছেন নেটিজেনরা। 

পড়ুয়ার প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির রাস্তায় এক হাঁটু জল। রীতিমত হাঁটু-জল পেরিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। গাড়িঘোড়া স্তব্ধ একপ্রকার। আর ওই জল হুহু করে ঢুকছে বেসমেন্টে। যে বেস্মেন্টে সেই সময় ছিলেন বহু পড়ুয়া। কেউ মন দিয়েছিলেন পড়ায়, কেউ খুঁজছিলেন বই। তখনও তাঁরা জানতেন না, কী বিপদ অপেক্ষা করে রয়েছে তাঁদের জন্য। 

ওই পড়ুয়ার নাম হৃদেশ চৌহান। সমাজমাধ্যমে ওই ভয়াবহ দিনের ভিডিও শেয়ার করে লিখেছেন, আমি প্রাণে বেঁচে গিয়েছি। লিখেছেন, ‘সন্ধে ৬টা ৪০ নাগাদ, মাত্র ১০ মিনিটের মাথায় বেসমেন্ট জলে ভরে যায়। আমরা সঙ্গে সঙ্গেই পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটিকে খবর দিয়েছিলাম। তবে তারা আসে রাত ৯টা নাগাদ। ততক্ষণে প্রাণ হারিয়েছেন আমার ৩ সহপাঠী। বাকি ৩ জন ভর্তি হাসপাতালে।‘ তাঁদের দ্রুত আরোগ্য কামনা করার কথাও বলেছেন তিনি। প্রশ্ন করেছেন, যাঁদের প্রাণ গেল, এই দায় কার? কেউ কি পারবে তাঁদের জীবন ফিরিয়ে দিতে? 

দিল্লির ঘটনা নিয়ে তুঙ্গে চর্চা। প্রবল জলের তোড়ে বেসমেন্টে আটকে পড়ে মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার। এই ঘটনায় উত্তাল দেশ। সোমবার রাজ্যসভায় এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় বসেন সাংসদরা।


সূত্রের খবর, ঘটনা প্রসঙ্গে জগদীপ ধনখড় জানিয়েছেন, কোচিং দিনে দিনে বাণিজ্যে পরিণত হচ্ছে। সংবাদ মাধ্যম খুললেই প্রথম পাতাগুলিতে কোচিং সেন্টারের বিজ্ঞাপনে ভরা থাকে বলেও উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় জগদীপ ধনখড় সব সংসদীয় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া