শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

নীতি আয়োগের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এদিন ছিলেন। তাঁদের সামনেই এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

দেশ | PM AT NITI AAYOG : নীতি আয়োগের বৈঠক থেকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

Sumit | ২৭ জুলাই ২০২৪ ২১ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ফের একবার বিকশিত ভারতের রূপরেখা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৪৭ সালের মধ্যে গোটা দেশে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করার দিকনির্দেশ করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, আমরা সঠিক দিকেই এগিয়ে চলেছি। করোনার মত মহামারিকে আমরা পরাজিত করেছি। আমাদের দেশের নাগরিকদের মধ্যে উৎসাহ এবং আত্মবিশ্বাসের অভাব নেই। দেশের প্রতিটি রাজ্য যদি একযোগে উন্নতির কাজ করে তবে বিকশিত ভারতের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে নানা ধরণের সুযোগ রয়েছে। বিগত ১০ বছরে দেশ উন্নতির শিখরে পৌঁছেছে। নানা ধরণের নীতি বলবৎ করা হয়েছে। এই সবই দেশকে আগামীদিনে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে ভারত এক অন্যতম। এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

নীতি আয়োগের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এদিন ছিলেন। তাঁদের সামনেই এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যদিও এনডিএ জোটের অন্যতম শরিক নীতীশ কুমার এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না। এছাড়া বিরোধী শিবিরের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও এদিনের বৈঠকে যোগদান করেননি।

যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু বক্তব্য রাখার সময় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনিও বৈঠক বয়কট করেন। যদিও এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন এই ধরণের কোনও ঘটনা ঘটেনি। মমতার কথা বলার সময় পার হয়ে গিয়েছিল। মধ্যাহ্নভোজের বিরতির পর ফের তাঁকে বলার সুযোগ দেওয়া হত। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া