মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Calcutta Trum: কলকাতা থেকে উঠে যাবে ট্রাম? হাইকোর্টে পরিবহণ দপ্তর

Kaushik Roy | ২৭ জুলাই ২০২৪ ২০ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতার রাস্তায় ট্রাম চালানো নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পরিবহণ দপ্তর। জানা গিয়েছে, শুধুমাত্র এসপ্ল্যানেড থেকে খিদিরপুরের মধ্যে ট্রাম চালানোর পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য পরিবহণ দপ্তরের তরফে। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে এই মামলা করা হয়। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। তাতেই এই কথা জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। বর্তমানে কলকাতায় তিনটি রুটে ট্রাম চলে।












রাজ্যের পরিবহণ দপ্তরের পরামর্শ অনুযায়ী, তিনটি রুটেই বন্ধ হয়ে যেতে পারে ট্রাম পরিষেবা। শুধুমাত্র খিদিরপুর এবং ধর্মতলা রুটে ট্রাম চালানো হবে। উল্লেখ্য, খিদিরপুরের এই রুটটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। পরিবহণ দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, এই রুটটিকে ঠিক করে জয় রাইড হিসেবে চালানো হবে ট্রাম। অন্যদিকে, ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, অটো, বাস বা গাড়ির তুলনায় ট্রামে দূষণ অনেক কম। দুটি কামরায় প্রচুর মানুষ উঠতে পারেন। দূষণ কমাতে যেখানে বেশি করে ট্রাম চালানো উচিত সেখানে ট্রাম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।













পরিবহণ দপ্তরের দাবি, যে তিনটি রুটে বর্তমানে ট্রাম চলে সেই রুট শহর কলকাতার ব্যস্ত রাস্তা। ট্রাম চলার কারণে বিভিন্ন সময় ট্রাফিক জ্যাম লেগে যায়। প্রচুর পরিমাণে পুলিশকর্মীকে নিরাপত্তায় রাখতে হয়। মূলত কলকাতাকে আরও গতিশীল করে তুলতেই এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। খিদিরপুর এবং এসপ্ল্যানেডের মধ্যে বন্ধ থাকা রুটটিকে পুনরায় চালু করে সেখানে জয় রাইড হিসেবে ট্রাম চালালেও ঐতিহ্যও বজায় রাখা যাবে বলে দাবি পরিবহণ দপ্তরের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া