বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Congress: ভোটমুখী রাজস্থানে এক ফ্রেমে রাহুল-শচীন-অশোক

Riya Patra | ১৬ নভেম্বর ২০২৩ ১৪ : ১২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২৫ নভেম্বর ভোট মরুরাজ্যে। নিজেদের ক্ষমতা ধরে রাখতে তৎপর হাত শিবির। ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া গেরুয়া শিবিরও। তবে ভোটের ময়দানে নয়া সমীকরণ সে রাজ্যের রাজনীতিতে। মনে করা হচ্ছে, অতীত ভুলে শীর্ষ নেতৃত্বের পরামর্শে এই ভোটে একসঙ্গে লড়াই জারি রাখছেন শচীন পাইলট এবং অশোক গেহলট। একই দলের দুই প্রথম সারির নেতা হওয়ার পরেও পাইলট এবং গেহলটের মধ্যে দূরত্ব এবং বিবাদ রাজস্থানের রাজনীতির গন্ডী ছাড়িয়ে দেশের রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এক সময়। হাত শিবিরের যথেষ্ট অস্বস্তির কারণও হয়ে দাঁড়িয়েছিল দুই নেতার মতানৈক্য। ভোটের আগে পরিস্থিতি স্বাভাবিক করতে শীর্ষ নেতৃত্ব আগেই পদক্ষেপ নিয়েছে। শচীন পাইলট দিন কয়েক আগেই জানিয়েছিলেন, তাঁকে রাহুল গান্ধী পরামর্শ দিয়েছেন, সব ভুলে গিয়ে, ক্ষমা করে এগিয়ে যেতে। দুই নেতাকে একই পরামর্শ দিয়েছেন মল্লিকার্জুন খাড়গেও। অতি সম্প্রতি বৈঠকেও বসেছিলেন পাইলট-গেহলট। সমস্ত জল্পনা উড়িয়ে গেহলট সাফ জানিয়েছিলেন, আলোচনা হয়েছে রাজনীতি নিয়েই। এবার রাজস্থানে কংগ্রেসের একত্রিত হওয়ার ছবি ফের ফুটে উঠল, রাহুলের উপস্থিতিতে। এক ফ্রেমে দেখা গিয়েছে রাহুল গান্ধী, অশোক গেহলট, শচীন পাইলটকে। উপস্থিত ছিলেন রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা। রাহুল গান্ধী জয়পুরে বলেন, "আমাদের শুধু একসঙ্গে দেখা যায় না, আমরা একসঙ্গে আছি এবং একসঙ্গে থাকব।" সঙ্গেই তিনি বলেন, "রাজস্থানে কংগ্রেসই জয়লাভ করবে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া